শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
টাইমের ১০০ প্রভাবশালী তরুণের তালিকায় বৈভব সূর্যবংশী এক রাতের সাধনায় তৈরি হয় চীবর, ৫০ বছরের ঐতিহ্যে রাজবন বিহার মায়ানমারে সিমেন্ট পাচারের সময় আটক ৯ দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন প্রতিরোধে বিজয়নগরে ১২ দলীয় জোটের অবস্থান কর্মসূচি মিয়ানমার কে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের রায়, স্বাগত জানাল ঢাকা  নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল     সিলেট  ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার ভারত-পাকিস্তান সম্পর্কের বরফ কী গলবে? জবাবে যা বললেন রাহুল এক টেবিলে ট্রাম্প-শি-পুতিন, বিশ্ব ভাগের নতুন সমীকরণ?

নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন প্রতিরোধে বিজয়নগরে ১২ দলীয় জোটের অবস্থান কর্মসূচি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২৪ Time View

স্টাফ রিপোর্টার: ঢাকা : নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিরোধ এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে রাজধানীর বিজয়নগরে অবস্থান কর্মসূচি পালন করেছে ১২ দলীয় জোট। আজ বৃহস্পতিবার ১৯ নভেম্বর(২০২৬) সকাল ১১টায় বিজয়নগর পানির ট্যাংকির সামনে জোটের নেতাকর্মীরা এই কঠোর অবস্থান কর্মসূচি পালন করেন। 

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আহসান হাবিব লিংকনের সভাপতিত্বে এবং ১২ দলীয় জোটের সমন্বয়ক ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমানের পরিচালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জোটের মুখপাত্র ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম, ইসলামিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম, প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি)-এর চেয়ারম্যান ফিরোজ মুহাম্মদ লিটন, বাংলাদেশ এলডিপির মহাসচিব মাহবুব মোর্শেদ হেলাল, ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম এবং জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি কাজী ফয়েজ।এছাড়া ন্যাশনাল লেবার পার্টির কেন্দ্রীয় অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান, কেন্দ্রীয় সদস্য মো. আনিসুর রহমান, ন্যাশনাল ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি মো. রেজাউল ইসলাম সহ ১২ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসূচিতে জোটের বক্তারা অভিযোগ করেন, “বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগ বিনা কারণে অসংখ্য মামলা, বাড়িঘরে হামলা ও ব্যবসাপ্রতিষ্ঠান লুট করে বিরোধী নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পরও তাদের ধ্বংসাত্মক জ্বালাও-পোড়াও ও অগ্নিসংযোগ কার্যক্রম থামেনি।পলাতক ফ্যাসিস্টদের অপতৎপরতা এবং বিভিন্ন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা চলছে।”

জোটের নেতাদের মতে, পরিকল্পিতভাবে চুরি, ডাকাতি ও ছিনতাই সংঘটিত করার পাশাপাশি ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর গুপ্তভাবে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। গোপালগঞ্জসহ কয়েকটি স্থানে জ্বালাও-পোড়াও করে গণতান্ত্রিক সরকারকে স্তব্ধ করা যাবে না বলেও তাঁরা মন্তব্য করেন। কর্মসূচিতে জোটের নেতারা বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসন এবং আগের রাজনৈতিক ব্যবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে দেশে সহিংসতা ও নাশকতা চালিয়ে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র করছে।

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আসা রাজনৈতিক পরিবর্তন নস্যাৎ করার কোনো অপপ্রয়াস সফল হতে দেওয়া হবে না এবং পরাজিত শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে বলে তাঁরা হুঁশিয়ারি দেন। জোটের নেতারা ঘোষণা দেন, ১২ দলীয় জোট অতীতে যেমন রাজপথে ছিল, ভবিষ্যতেও আওয়ামী লীগের যেকোনো ধ্বংসাত্মক কার্যক্রম ঠেকাতে মাঠে সক্রিয় থাকবে।

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৬,/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit