শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
টাইমের ১০০ প্রভাবশালী তরুণের তালিকায় বৈভব সূর্যবংশী এক রাতের সাধনায় তৈরি হয় চীবর, ৫০ বছরের ঐতিহ্যে রাজবন বিহার মায়ানমারে সিমেন্ট পাচারের সময় আটক ৯ দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন প্রতিরোধে বিজয়নগরে ১২ দলীয় জোটের অবস্থান কর্মসূচি মিয়ানমার কে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের রায়, স্বাগত জানাল ঢাকা  নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল     সিলেট  ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার ভারত-পাকিস্তান সম্পর্কের বরফ কী গলবে? জবাবে যা বললেন রাহুল এক টেবিলে ট্রাম্প-শি-পুতিন, বিশ্ব ভাগের নতুন সমীকরণ?

মিয়ানমার কে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের রায়, স্বাগত জানাল ঢাকা 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২৭ Time View

স্টাফ রিপোর্টার : নয় বছর আগে রাখাইন রাজ্যে বর্বরোচিত সামরিক অভিযান চালিয়ে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ১০ হাজার মানুষকে হত্যা, ব্যাপক হারে ধর্ষণ এবং গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনায় মিয়ানমার রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আ বৃহস্পতিবার ১৯ নভেম্বর(২০২৬) নেদারল্যান্ডসের হেগ শহরের পিস প্যালেস থেকে আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া ঐতিহাসিক এই রায় ঘোষণা করেন।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া সাত বছর আগে ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে এই মামলার সূচনা করেছিল। আজকের এই রায়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার অপরাধে দোষী সাব্যস্ত করা হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার নাৎসি হলোকাস্টের পর থেকে এ পর্যন্ত কোনো আন্তর্জাতিক আদালত মাত্র চারবার গণহত্যার অপরাধ সংঘটিত হয়েছে বলে রায় দিয়েছে। আইসিজের এই ঐতিহাসিক রায় সেই বিরল নজিরগুলোর একটি হয়ে থাকল।

এদিকে, দীর্ঘদিনের বিচারহীনতা ও অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশের কক্সবাজারের আশ্রয়শিবিরে বসবাসরত ১১ লাখ রোহিঙ্গার জীবনে এক বিরল আনন্দ ও স্বস্তির উপলক্ষ হয়ে এসেছে এই রায়।

রোহিঙ্গা গণহত্যার রায়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে স্বাগত জানাল বাংলাদেশ: 

রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকার। দীর্ঘ সাত বছরের আইনি লড়াই শেষে ‘দ্য গাম্বিয়া বনাম মিয়ানমার’ মামলায় দেওয়া এই রায়কে রোহিঙ্গাদের ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার পথে এক দীর্ঘ প্রতীক্ষিত মাইলফলক হিসেবে অভিহিত করেছে ঢাকা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর)রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়।দ্রুত প্রত্যাবাসনের আহ্বান জানানো হয় বিবৃতিতে।

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৬,/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit