রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ঢাবি’র ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি আশুলিয়ার ইয়ারপুরে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন সরকারকে ডা. সালাউদ্দিন বাবুর সমর্থন বিয়ের শর্ত ছাড়া কেবল ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলেই তা যৌতুক হবে না: হাইকোর্টের রায় ১৩ বছর আগের কীর্তি ছুঁয়ে নতুন রেকর্ডের পথে বার্সেলোনা ডেঙ্গুতে মৃত্যু ৩০৩, হাসপাতালে ভর্তি প্রায় এক লাখ সড়কে নির্মাণসামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না : পরিবেশমন্ত্রী রূপপুরে সফলভাবে পরমাণু বিক্রিয়া সম্পন্ন আন্দোলনরত ভারতের তরুণদের যে বার্তা নাহিদ ইসলামের সংসদ ভবনে সরকারদলীয় এমপিদের সভা শুরু হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ঢাবি দর্শন বিভাগের ২৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৭৬ Time View

ঢাবি দর্শন বিভাগের ২৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ

জালাল আহমেদ,ঢাবি প্রতিনিধিঃ ‎ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে অধ্যয়নরত বিভিন্ন শিক্ষাবর্ষের ২৪জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। আজ ১১ অক্টোবর ২০২৬ রবিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বিভাগের ১০৫তম ব্যাচের নবীনবরণ ও ১০০তম ব্যাচের বিদায় সংবর্ধনা উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করা হয়।

‎বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক মো. নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি প্রধান অতিথি এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বক্তব্য রাখেন বিভাগীয় অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী, দর্শন বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারী লুৎফর রহমান, অধ্যাপক আ খ ম ইউনুস, বিদায়ী ব্যাচের কোর্স কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক খন্দকার এবং তোফায়েল আহমেদ। স্বাগত বক্তব্য দেন সহকারী অধ্যাপক তাপসী রাবেয়া। অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মিতা এবং প্রভাষক জি. এম. বায়েজিদ ইসলাম।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মো. ফয়সাল হোসেন, মো. সোয়ায়েব হোসেন, কাউসার আহমেদ, নবী হোসেন, আইমার চাম্বুগং, মেহেজাবিন রহমান, শামিমা ইসলাম আখি, মোছা. উম্মে হাবীবা হীরা, সুমনা, প্রিয়া গাইন, বাদশা শেখ, মোছা. বৃষ্টি রানী, মো. বেল্লাল মিয়া, মোছা. রাবেয়া বসরী, মীর মো. নাঈমুর রহমান ও রুপা আক্তার (প্রফেসর সৈয়দ আবদুল হাই এক্সিলেন্স ইন ফিলোসফি অ্যাওয়ার্ড), শুভ রায়, শিল্পী আক্তার, নাছিমা আক্তার সাথী ও নূসরাত জাহান নূন (ড. গালিব আহসান খান স্মৃতি বৃত্তি) এবং মো. সোয়ায়েব হোসেন, শ্যামল চন্দ্র রায়, বৃষ্টি দাস ও নাঈম পারভেজ (রওশন আরা বেগম স্মৃতি বৃত্তি)।

১১.১০.২০২৬/সন্ধ্যা ৬.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit