সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। বিনা উইকেটে ১০৮ রান তোলেন দুই ওপেনার সৌম্য সরকার ও সাদমান ইসলাম অনিক। এরপর ছন্দ পতনের কারণে ১২৬ রানে ১০ উইকেট হারিয়ে, টাইগাররা অলআউট ২৩৪ রানে। জবাবে দিন শেষে প্রতিপক্ষের সংগ্রহ ৮ ওভারে ১ উইকেটে ৩৪ রান। 

বাংলাদেশের ইনিংসে সবচেয়ে উজ্জ্বল ছিলেন সৌম্য সরকার। ৯২ বলে ৫৭ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। তার ব্যাট থেকে আসে ৬টি চার ও ১টি ছক্কা। সৌম্যর সঙ্গে শাদমান ইসলামও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সাদমান ইসলাম ৯৫ বলে ৪৬ রান করেন, যেখানে ছিল ৫টি চার ও ৪টি ছক্কা।

এ ছাড়া নাঈম হাসান ৭৫ বলে ৩৬, মুমিনুল হক ৬৩ বলে ৩৩ এবং তাইজুল ইসলাম ৩১ বলে ১৬ রান করেন। দলের অন্যদের মধ্যে মুশফিকুর রহিম ১৪ বলে ৪, জাকের আলী ৩৩ বলে ৮, মেহেদী হাসান মিরাজ ১৫ বলে ৮, এবাদত ২৭ বলে ৯ এবং খালেদ ২৩ বলে ১০ রান করেন। মুশফিক হাসান ৫ বলে ১ রান করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ৬ রান।

বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেওয়ার পথে প্রতিপক্ষের বোলার মাহবুবুল ছিলেন সবচেয়ে সফল। তিনি একাই শিকার করেন ৭টি উইকেট। তামিম ও নাঈম নেন একটি করে উইকেট। বাংলাদেশের ইনিংসে মোট ২৩৪ রান আসে ৭৮.১ ওভারে।

২৩৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় সংযুক্ত আরব আমিরাত। ২৪ রানে লুকমানকে ইবাদত হোসেন শিকার করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন। এরপর আর কোনো উইকেট পড়তে দেননি ব্যাটাররা। দিন শেষে ভরত ১৬ রানে এবং আফতাব ৬ রানে অপরাজিত আছেন। ৮ ওভারে তাদের সংগ্রহ ৩৪/১। বল হাতে বাংলাদেশের হয়ে ইবাদত ৪ ওভার করে ১৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। খালেদ ৪ ওভারে ১৯ রান দিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২৬,/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit