নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের উদ্বোধন
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি ।
Update Time :
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
২৩
Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁ- নাটোর আঞ্চলিক মহা-সড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১০টায় রানীনগর উপজেলার পঞ্চগ্রাম এলাকায় এবং অপরটি আত্রাই উপজেলার রামপুর মৌজায় দু’টি পুলিশ চেকপোষ্ট উদ্বোধন করেন নওগাঁ-৬ আত্রাই-রানীনগর আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম।
এ সময় নওগাঁ জেলার পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, আত্রাই উপজেলার নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান, রানীনগর উপজেলা নির্বাহী রাকিবুল হাসান, আত্রাই থানার অফিসার্স ইনচার্জ মাহবুব আলম, রানীনগর থানার অফিসার্স ইনচার্জ জাকারিয়া মন্ডল সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, আত্রাই ও রানীনগর উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম বলেন, বর্তমান সরকার সবক্ষেত্রে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধ পরিকর। মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত করা আমার নির্বাচনী অঙ্গিকার ছিল। তারই অংশ হিসেবে পুলিশকে অধিক সক্রিয় করতেই এই দু’টি পুলিশ চেকপোষ্ট নির্মান করা হলো। নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলামের ব্যক্তিগত আর্থিক সহায়তায় আসনভুক্ত দুটি উপজেলায় এই দু’টি পুলিশ চেক পোষ্ট নির্মান করা হয়।