শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম
ডামুড্যায় নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন চৌগাছায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : আজ শনিবার কলকাতার যুবভারতী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় প্রীতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচে একাদশে ৭ পরিবর্তন নিয়ে খেলতে পারে ব্রাজিল। আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলোয়াড়দের পরখ করে দেখার পর এবার ভারতের বিপক্ষেও স্কোয়াডের অন্য সদস্যদের সুযোগ দিতে পারেন ব্রাজিলের কোচ  কোচ কার্লো আনচেলত্তি।

আজ ব্রাজিলের আক্রমণভাগে থাকতে পারেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ভারতের মাঠে এক দশক আগে খেলার স্মৃতি রয়েছে তারা। ২০১৬ সালে ভারতের গোয়ায় অনুষ্ঠিত ব্রিকস অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে ব্রাজিলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ভিনিসিয়ুস। সেই আসরে সর্বোচ্চ চারটি গোল করেছিলেন ভিনি।

ভারতের ফুটবলপ্রেমীদের কাছে ভিনিসিয়ুস খুবই জনপ্রিয়। অতীতে ভারত সফরের স্মৃতি স্মরণ করে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) মিডিয়া সিবিএফ টিভিকে ভিনি বলেন, ভারতের মাঠে খেলা দারুণ ব্যাপার। এখানে আমার অতীত স্মৃতি রয়েছে। আমি যখন ছোট ছিলাম, কখনোই কল্পনা করিনি যে এখানে আবার ফিরব। আমি এটাও জানতাম না, সেই সময়ও ভক্তদের মনে আমার জন্য এত ভালোবাসা ছিল।

ভারতের সমর্থকদের ভালোবাসার কথা উল্লেখ করে ভিনি আরও বলেন, এই প্রীতি ম্যাচের সময় আমি বিষয়টি বুঝতে পারি। এর পরপরই বিশ্বকাপ এল, যেখানে আমি অংশ নিতে পারিনি। তা সত্ত্বেও সবাই আমাকে বার্তা পাঠিয়ে গেছে। এটি এমন এক ভক্তগোষ্ঠী, যারা আমাকে খুব কাছ থেকে অনুসরণ করে। এখানে ফিরতে পেরে আমি খুব খুশি।

চোটের কারণে রাফিনহা ছিটকে পড়ায় ব্রাজিলের আক্রমণভাগে বাড়তি দায়িত্ব সামলাতে হবে ভিনিসিয়ুসকে। রাফিনহার পরিবর্তে ফ্ল্যামেঙ্গোর স্ট্রাইকার পেদ্রোকে খেলানোর পরিকল্পনা রয়েছে আনচেলত্তির। বাঁ প্রান্তে ভিনির চিরচেনা ভূমিকায় থাকার সম্ভাবনাই বেশি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। পরের ম্যাচে একাদশে সাতটি পরিবর্তন এনে ৪-২ গোলের জয় তুলে নেয় দলটি। সেই অভিজ্ঞতার ভিত্তিতে ভারতের বিপক্ষেও একাদশে সাতটি পরিবর্তন আসতে পারে বলে ধারণা ব্রাজিলের সংবাদমাধ্যমের।

ভারতের সম্ভাব্য একাদশ: গুরপ্রীত সিং সান্ধু; অভিষেক সিং, বিজয় ভার্গিস, আনোয়ার আলি, আকাশ মিশ্র, আপুইয়া, অনিরুদ্ধ থাপা. বিক্রম প্রতাপ সিং, রায়ান উইলিয়ামস, নওরেম মহেশ/লালিয়ানজুয়ালা ছাংতে ও মনবীর সিং।

ব্রাজিল সম্ভাব্য একাদশ: পেদ্রো মরিসকো; মাতেউজিনিয়ো, ভিতর রেইস, গ্যাব্রিয়েল, দানিলো সান্তোস; আন্দ্রে সান্তোস, ব্রুনো বিদন; গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, এস্তেভাও, ভিনিসিয়ুস জুনিয়র ও এনদ্রিক।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit