মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

মদন জুলাই যোদ্ধা নিহত, আটক-১

শান্তা ইসলাম  নেত্রকোণা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

শান্তা ইসলাম  নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার মদন পৌরসভা এলাকায় সিএনজি স্ট্যান্ডের ইজারার টাকা আদায়কে কেন্দ্র করে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনায় জুলাই যোদ্ধা আব্দুল বারেক (৮৬) নিহত হয়েছেন। এ ঘটনায় ইজারার টাকা আদায়কারী অভিযুক্ত আতিকুল’কে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে নেত্রকোণা জেলার মদন পৌর এলাকার চকপাড়া মোড়ল বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোণা জেলার মদন উপজেলার চাঁনগাঁও গ্রামের ৯নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল বারেক ময়মনসিংহ থেকে চিকিৎসা শেষে আজ সোমবার বেলা আনুমানিক ১২টার দিকে একটি ভাড়ায় চালিত সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পরে মদন পৌরসভার ইজারার টাকা আদায়কারী আতিকুল ইসলাম ওই অটোরিকশার চালকের কাছে টোলের টাকা দাবি করেন।

চালকের কাছে খুচরা টাকা না থাকায় আব্দুল বারেক এক হাজার টাকার নোট দেন। অভিযোগ রয়েছে, টাকা নেওয়ার পর অবশিষ্ট টাকা ফেরত না দেওয়ায় আব্দুল বারেক তা চাইতে গেলে আতিকুলের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আতিকুল তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন করীম জানান – এঘটনায় আতিকুল নামে একজনকে আটক করা হয়েছে। নিহত জুলাই যোদ্ধা আব্দুল বারেকের মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেয়ে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২৬,/রাত ১১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit