শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী পাকিস্তানের বাধায় দেরি, অবশেষে এল ইউরেনিয়াম যে খবরে দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা

নড়িয়ায় পদ্মায় ৩০৫ বোতল ভারতীয় হুইস্কিসহ দুইজন আটক: বাল্কহেড জব্দ 

খোরশেদ আলম বাবুল  শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View
খোরশেদ আলম বাবুল  শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৩০৫ বোতল ভারতীয় হুইস্কিসহ রফিক (৪৮) ও উজ্জ্বল (৪২) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ‘এমভি তাসলিমা’ নামের একটি বাল্কহেড জব্দ করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে নড়িয়া উপজেলার সুরেশ্বর লঞ্চঘাটসংলগ্ন পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা পটুয়াখালী জেলার বাসিন্দা।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল পদ্মা নদীতে বিশেষ অভিযান চালায়। এ সময় সুরেশ্বর লঞ্চঘাটসংলগ্ন এলাকায় ‘এমভি তাসলিমা’ নামের বাল্কহেডটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাল্কহেড থেকে ৩০৫ বোতল ভারতীয় ‘ব্ল্যাক হুইস্কি’ উদ্ধার করা হয়।

পরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত বাল্কহেডটি জব্দ করে নৌ পুলিশ। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। এই  বিষয়ে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা হবে। নৌপথে মাদক পরিবহন রোধ ও নৌপথ নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৬,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit