বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

ফজর: ঘুমের চেয়েও প্রিয় যে নামাজ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

ডেস্ক নিউজ : চারদিকে তখনও ঘুটঘুটে অন্ধকার, শীতল হাওয়ায় জড়িয়ে আছে প্রকৃতি। শহরের কোলাহল ঘুমিয়ে, নিস্তব্ধতার চাদরে মোড়ানো ভোর। ঠিক এমন এক মায়াবী মুহূর্তে ভেসে আসে আজানের সুমধুর আহ্বান—“আসসালাতু খাইরুম মিনান নাউম” (ঘুমের চেয়ে নামাজ উত্তম)। এই ডাক শুধু একটি ওয়াক্তের সময় জানান দেয় না, বরং বিছানার উষ্ণ আরাম ছেড়ে রবের সান্নিধ্যে ছুটে আসার এক অমোঘ আমন্ত্রণ জানায়।

ভোরের মিষ্টি ঘুম ছেড়ে ওঠা সহজ নয়, মেনে নিতেই হয়। কিন্তু যদি ফজরের নামাজের জন্য জাগতে না পারো, তবে চোখ কচলে একটু নিজের জীবন ও ইমান নিয়ে ভাবো। অলসতার চাদর সরিয়ে দ্রুত নিজেকে শুধরে নাও, কারণ সময় বয়ে যায় বড় নীরবে।

যাকে আমরা ভালোবাসি, তার ডাকে সাড়া দিতে কি কোনো অজুহাত টেকে? ফজরের নামাজ ঠিক তেমনই— মুমিনের ইমান ও আল্লাহর প্রতি ভালোবাসার এক গুরুত্বপূর্ণ পরীক্ষা। রাতের গভীর ঘুম আর ক্লান্তিকে হার মানিয়ে যে হৃদয় সিজদায় লুটিয়ে পড়ে, রবের ভালোবাসা তার কাছেই ধরা দেয়।

অদ্ভুত এক বাস্তবতা হলো, যে নামাজ একজন প্রকৃত বিশ্বাসীর কাছে পরম প্রশান্তির, সেই নামাজই মুনাফিকদের জন্য অত্যন্ত ভারী। ভোরের আলো ফোটার আগেই যার মন সিজদার টানে ছটফট করে, তার ইমানের আলোই বলে দেয় সে কোন কাতারের মানুষ।

কুরআন ও হাদিসের আলোকে ফজরের নামাজ

ফজরের নামাজের সাক্ষ্য ও গুরুত্ব এভাবে ওঠে এসেছে কুরআনের ঘোষণায়—

أَقِمِ الصَّلَاةَ لِدُلُوكِ الشَّمْسِ إِلَىٰ غَسَقِ اللَّيْلِ وَقُرْآنَ الْفَجْرِ ۖ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا

‘সূর্য ঢলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করো এবং ফজরের কুরআন পাঠ (নামাজ আদায় ) কর; নিশ্চয় ফজরের নামাজ (ফেরেশতাদের উপস্থিতিতে) সাক্ষ্য দেওয়া হয়।’ (সুরা আল-ইসরা: আয়াত ৭৮)

মুনাফিকদের জন্য ফজর ও ইশার নামাজ ভারী হওয়া প্রসঙ্গে হাদিসের উদ্ধৃতি—

إِنَّ أَثْقَلَ صَلَاةٍ عَلَى الْمُنَافِقِينَ صَلَاةُ الْعِشَاءِ وَصَلَاةُ الْفَجْرِ

‘নিশ্চয় মুনাফিকদের ওপর সবচেয়ে ভারী নামাজ হলো ইশা এবং ফজরের নামাজ।’ (বুখারি ৬৫৭, মুসলিম ৬৫১)

ফজরের নামাজে নিয়মিত থাকার ফজিলত প্রসঙ্গে হাদিসের উদ্ধৃতি—

مَنْ صَلَّى الْبَرْدَيْنِ دَخَلَ الْجَنَّةَ

‘যে ব্যক্তি দুটি শীতল সময়ের নামাজ (ফজর ও আসর) আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে।’ (বুখারি ৫৭৪)

ভোরের আলো শুধু পৃথিবীকে আলোকিত করে না, এটি আমাদের ভেতরের ঘুমন্ত বিবেক ও ইমানকেও জাগিয়ে তোলে। আজকের ভোরটা না হয় একটু ভিন্নভাবে শুরু হোক— অ্যালার্মের শব্দে নয়, বরং রবের ভালোবাসার টানে। আসুন, আজই নিজের হিসাব কষি এবং ফজরের জায়নামাজে দাঁড়িয়ে প্রমাণ করি, দুনিয়ার সব আরামের চেয়ে আমাদের কাছে মহান আল্লাহর সন্তুষ্টিই সবচেয়ে দামি।

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৬,/রাত ১২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit