বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
আজ রাতের মধ্যেই চূড়ান্ত হতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ‘শাহরুখ খানের কথাই আমার অনুপ্রেরণা’ শেখ হাসিনা না ফিরলে যে উদ্যোগ নেবে দুদক ৬ মামলার আসামি আবারও ইয়াবাসহ গ্রেপ্তার চৌগাছায় যুবদলের সমাবেশ ও মোটর সাইকেল র‌্যালী সৌদি ফুটবলে বড় পরিবর্তনের পরিকল্পনা, অনিশ্চয়তায় রোনালদোর ভবিষ্যৎ পাকিস্তানে শিশু গৃহকর্মী হত্যা: আইন থাকলেও মিলছে না সুরক্ষা মাদক নির্মূলে ইসলামের শিক্ষা রোহিঙ্গা গণহত্যা: বুধবার বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক রসায়ন বিভাগ থেকে অর্জিত অনুপ্রেরণা নিয়ে দেশাত্মবোধ ও ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার প্রত্যয়ে কাজ করছি-শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

দুর্গাপুর সীমান্তে বিজিবির ‎অভিযানে ১৭৯ বোতল ভারতীয় মদ জব্দ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View
তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৭৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার (২৪ নভেম্বর) নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাদামবাড়ী এলাকায় অভিযান চালায় নলুয়াপাড়া বিওপির সদস্যরা। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৭৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মদ নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে।

কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২৬,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit