মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
নবাবগঞ্জ উপজেলায় পুলিশের সাড়াশি অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার॥ ফুলবাড়ীতে মাইটিভির প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি দেওয়ায় থানায় অভিযোগ ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন॥ নবাবগঞ্জ উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও যুবলীগের দুই জন আটক॥ ফুলবাড়ী উপজেলায় এলুয়াড়ী ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের নিরাপদ প্রসব সেবা কার্যক্রমের উদ্বোধন॥ ভারতে কমেই চলেছে স্বর্ণের দাম, কীসের প্রভাব? আন্তর্জাতিক অপরাধ আদালত বের হয়ে গেল তাজিকিস্তান, যে কারণ সেঞ্চুরিয়ান অ্যাকারম্যানকে ফেরালেন শরিফুল স্বর্ণদ্বীপ থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী পেট্রাপোল সীমান্তে আ. লীগের চার নেতার বৈঠক, যা বললেন রিজভী ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফিরতে চাওয়ার খবর দেওয়া কে এই মোজাম্মেল আলী

ফুলবাড়ীতে মাইটিভির প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি দেওয়ায় থানায় অভিযোগ ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন॥

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২৬ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় মাইটিভির ফুলবাড়ী প্রতিনিধি মোঃ ফিজারুল ইসলাম (ভুট্টু) কে শিক্ষক সাজেদুল ইসলাম সাজু কর্তৃক প্রাণ নাশের হুমকি দেওয়ায় ফুলবাড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবে ফুলবাড়ী উপজেলা মাইটিভি প্রতিনিধি মোঃ ফিজারুল ইসলাম (ভুট্টু) কে প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম সাজু কর্তৃক প্রাণ নাশের হুমকি দেওয়ায় সংবাদ সম্মেলনে প্রকৃত ঘটনা তুলে ধরে বিচারের দাবি জানান। তিনি বলেন, আলাদীপুর ইউনিয়নের বারাই হাট গোল্ডেন হোপ রেসিডেন্সিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে চোরাইকৃত বাইসাইকেলসহ চোরকে পুলিশ উদ্ধার করে।

এ বিষয়ে গত ১৯/১১/২০২৬ ইং তারিখে বিকেল ৩ টায় প্রধান শিক্ষকের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকের উপর ক্ষীপ্ত হন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন। এই ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোপের সৃষ্টি হয়। সাংবাদিক সম্মেলন শেষে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফুলবাড়ীর উপজেলা মাইটিভির প্রতিনিধি মোঃ ফিজারুল ইসলাম (ভুট্টু) ফুলবাড়ী থানায় গত ২৪/১১/২০২৬ ইং তারিখে একটি অভিযোগ দায়ের করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit