মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
নবাবগঞ্জ উপজেলায় পুলিশের সাড়াশি অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার॥ ফুলবাড়ীতে মাইটিভির প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি দেওয়ায় থানায় অভিযোগ ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন॥ নবাবগঞ্জ উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও যুবলীগের দুই জন আটক॥ ফুলবাড়ী উপজেলায় এলুয়াড়ী ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের নিরাপদ প্রসব সেবা কার্যক্রমের উদ্বোধন॥ ভারতে কমেই চলেছে স্বর্ণের দাম, কীসের প্রভাব? আন্তর্জাতিক অপরাধ আদালত বের হয়ে গেল তাজিকিস্তান, যে কারণ সেঞ্চুরিয়ান অ্যাকারম্যানকে ফেরালেন শরিফুল স্বর্ণদ্বীপ থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী পেট্রাপোল সীমান্তে আ. লীগের চার নেতার বৈঠক, যা বললেন রিজভী ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফিরতে চাওয়ার খবর দেওয়া কে এই মোজাম্মেল আলী

নবাবগঞ্জ উপজেলায় পুলিশের সাড়াশি অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার॥

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২৭ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় পুলিশের সাড়াশি অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোপনসূত্রে সংবাদ পেয়ে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মোঃ সাহাজান আলী ওরফে বাবু (৪৫) কে গ্রেফতার করেন। গত সোমবার দুপুর ২ টা ৩০ মিনিটে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গত রবিবার রাতে উপজেলার গোপালগঞ্জ ইউনিয়নের হরিপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোঃ সাহাজান আলী ওরফে বাবু নবাবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মৃতঃ শফিজ উদ্দিন ওরফে শফি মেকারের পুত্র। নবাবগঞ্জ থানার সুযোগ্য অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন যোগদান করার পর তিনি ব্যাপক অভিযান শুরু করেছেন।

তিনি জানান, মোঃ সাহাজান আলী বাবু আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে নবাবগঞ্জ থানা সহ রংপুর, পীরগঞ্জ, মিঠাপুকুর থানায় চুরি, ডাকাতি মামলা রয়েছে। তিনি পুলিশের নথিতে তালিকাভূক্ত আসামী। আকটকৃত ব্যক্তি এলাকায় চুরি, ডাকাতিসহ অপকর্ম করার তৎপরতায় লিপ্ত ছিল। গোপনসূত্রে সংবাদ পেয়ে তাকে আটক করা হয়।

 

কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit