মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
নবাবগঞ্জ উপজেলায় পুলিশের সাড়াশি অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার॥ ফুলবাড়ীতে মাইটিভির প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি দেওয়ায় থানায় অভিযোগ ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন॥ নবাবগঞ্জ উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও যুবলীগের দুই জন আটক॥ ফুলবাড়ী উপজেলায় এলুয়াড়ী ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের নিরাপদ প্রসব সেবা কার্যক্রমের উদ্বোধন॥ ভারতে কমেই চলেছে স্বর্ণের দাম, কীসের প্রভাব? আন্তর্জাতিক অপরাধ আদালত বের হয়ে গেল তাজিকিস্তান, যে কারণ সেঞ্চুরিয়ান অ্যাকারম্যানকে ফেরালেন শরিফুল স্বর্ণদ্বীপ থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী পেট্রাপোল সীমান্তে আ. লীগের চার নেতার বৈঠক, যা বললেন রিজভী ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফিরতে চাওয়ার খবর দেওয়া কে এই মোজাম্মেল আলী

ফুলবাড়ী উপজেলায় এলুয়াড়ী ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের নিরাপদ প্রসব সেবা কার্যক্রমের উদ্বোধন॥

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাভাবিক প্রসব সেবা (নরমাল ডেলিভারি) চালু করণ উপলক্ষ্যে ফিতা কেটে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে নরমাল ডেলিভারি চালু করনে ফিতা কেটে উদ্ধোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ ।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, এটিএম নজমুল হুদা, উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা, দিনাজপুর। তিনি বক্তব্যে বলেন, মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার হ্রাস এবং সেই সঙ্গে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রশিক্ষিত মিডওয়াইফ দ্বারা প্রাতিষ্ঠানিকভাবে নিরাপদ প্রসব বৃদ্ধির লক্ষ্যে আমরা এই ইউনিয়নের কেন্দ্রটি সার্বক্ষনিক চালু রাখতে আজকে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু করছি।

মানুষ জাতে সেবা পায় সেই লক্ষ্যে এটিকে মডেল হিসেবে আমরা দেখতে চাই। কোনো প্রসূতি মা নরমাল ডেলিভারি করতে এসে যাতে কোনো কষ্ট না পায় সে দিকে লক্ষ রেখে আমরা কাজ করছি। আপনারা সিজারের দিকে যাবেন না। কারণ যেখানে নরমাল ডেলিভারি হওয়ার সুযোগ আছে, সেখানে কেন সিজার করবেন। আমরা আগামীতে শিশু মৃত্যুর হার কমানোর জন্য নরমাল ডেলিভারি করার সর্বাতœক সহযোগিতা করছি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহকারী পরিচালক (ক্লিনিক্যাল কন্ট্রাসেফশন) ডা. মো. রেজাউল হক, সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) দিনাজপুর এর মো. জাকিরুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হাসানুল বান্না, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মাওলানা মোঃ নবিউল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলুয়াড়ী ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক এর ফার্মাসিস্ট মোঃ শফিকুর রহমান, এলুয়াড়ী ইউনিয়নের এফপিআই মোঃ মোরশেদুল আলম, টেকনিক্যাল কো অর্ডিনেটর মোঃ মোসলেম উদ্দিন। উদ্বোধন অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন, টেকনিক্যাল কো অর্ডিনেটর এস.আর.এইচ.আর রোজিনা বেগম।

এ সময় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন সহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়, মাদ্রাসার শিক্ষকগণ ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, ফুলবাড়ী, দিনাজপুর।

 

 

কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit