বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
আজ রাতের মধ্যেই চূড়ান্ত হতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ‘শাহরুখ খানের কথাই আমার অনুপ্রেরণা’ শেখ হাসিনা না ফিরলে যে উদ্যোগ নেবে দুদক ৬ মামলার আসামি আবারও ইয়াবাসহ গ্রেপ্তার চৌগাছায় যুবদলের সমাবেশ ও মোটর সাইকেল র‌্যালী সৌদি ফুটবলে বড় পরিবর্তনের পরিকল্পনা, অনিশ্চয়তায় রোনালদোর ভবিষ্যৎ পাকিস্তানে শিশু গৃহকর্মী হত্যা: আইন থাকলেও মিলছে না সুরক্ষা মাদক নির্মূলে ইসলামের শিক্ষা রোহিঙ্গা গণহত্যা: বুধবার বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক রসায়ন বিভাগ থেকে অর্জিত অনুপ্রেরণা নিয়ে দেশাত্মবোধ ও ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার প্রত্যয়ে কাজ করছি-শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

রোহিঙ্গা গণহত্যা: বুধবার বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

ডেস্ক নিউজ : রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের আহ্বানে বুধবার (২৫ নভেম্বর) জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। একই বিষয়ে আরও একটি আনুষ্ঠানিক বৈঠক আয়োজনের জন্য আগামী ডিসেম্বরেও আহ্বান জানিয়েছে লন্ডন।

যুক্তরাজ্য জানিয়েছে, জবাবদিহি নিশ্চিত করা এবং চলমান মানবিক সংকটের অবসান ঘটাতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখবে তারা।

গাম্বিয়ার দায়ের করা মামলায় গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ৯-৬ ভোটে ঐতিহাসিক রায় দেন আন্তর্জাতিক বিচার আদালত। আদালত বলেন, ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে এবং ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে।

এই রায়ের পর মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড হাউস অব কমন্সে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতাকে যুক্তরাজ্যের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছেন।

এ ছাড়া মিয়ানমারের পাঁচজন শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের সিদ্ধান্ত জানিয়েছে লন্ডন। বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা বন্ধে মিয়ানমারে বিমান চলাচলের জ্বালানি সরবরাহ ও রপ্তানি নিষিদ্ধ করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগও নিয়েছে দেশটি। গত সপ্তাহে লন্ডন থেকে মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকেও বহিষ্কার করা হয়েছে।

মানবিক সহায়তা ও ন্যায়বিচার নিশ্চিত করতেও নতুন অর্থায়নের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। রাখাইন রাজ্যে প্রায় ৩ লাখ ৫০ হাজার রোহিঙ্গা ও ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি জীবনরক্ষাকারী সহায়তায় ৫০ লাখ পাউন্ড এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত ও তথ্যপ্রমাণ সংরক্ষণে আরও ৩০ লাখ পাউন্ড দেয়ার কথা জানিয়েছে ব্রিটিশ সরকার।

কিউএনবি/অনিমা/২৪ নভেম্বর ২০২৬,/রাত ১১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit