বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

‘শাহরুখ খানের কথাই আমার অনুপ্রেরণা’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

বিনোদন ডেস্ক : সামাজিক মাধ্যমের পরিচিত মুখ কিরণ মজুমদার। নেটপ্রভাবী হিসাবে ইতোমধ্যে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এবার সেই পরিচিতির গণ্ডি পেরিয়ে বড়পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন কিরণ মজুমদার। ছবির নাম ‘বাবা’। আর প্রথম ছবিতেই তার কাঁধে মায়ের চরিত্রের দায়িত্ব পড়েছে।

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, গত বছর তিনি যখন লাদাখ ঘুরতে গিয়েছিলেন, সেই সময় তার কাছে ফোন যায় ‘বাবা’ সিনেমার পরিচালক জিৎ চক্রবর্তীর তরফে। কিরণ বলেন, ‘প্রথমে শুনেছিলাম মায়ের চরিত্র, একটু দ্বিধা হয়েছিল। কিন্তু পরে চরিত্রটার ব্যাপারে আরও ভালো করে জানার পর দেখলাম— বিষয়টি খুব সুন্দর।’ গল্পের ওজন আর চরিত্রের গুরুত্বই তাকে রাজি করিয়েছে বলে জানালেন তিনি।

আগামী ৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘বাবা’ সিনেমাটি। ইতোমধ্যে এ সিনেমার একটি গান সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এসেছে। পর্দায় কিরণ ও বিক্রমের রসায়ন নিয়েও চলছে নেটিজেনদের মাঝে জোর আলোচনা। তবে নায়কের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে কোনো সমস্যা হয়নি তার।

জীবনের কঠিন সময় পেরিয়ে নিজেকে গুছিয়ে নেওয়ার কথাও অকপটে বললেন কিরণ মজুমদার। একসময় শারীরিক নানা কারণে ওজন বেড়ে যাওয়া, আত্মবিশ্বাসের অভাব— সব মিলিয়ে ছিল দীর্ঘ লড়াই। অভিনেত্রী বলেন, ‘আগে নিজের পোস্টার বা ছবি দেখে বিশ্বাসই করতে পারতাম না যে এটা আমি। ছোটবেলায় ছবি তুলতে লজ্জা পেতাম। জীবনটা রোলার কোস্টারের মতো ছিল।’ তবে এখন তিনি নিজেকে সামলে নিতে শিখেছেন। দর্শকদের ভালোবাসাকেই নিজের সবচেয়ে বড় শক্তি বলে মনে করেন। পেছনের দিকে না তাকিয়ে জীবনে এগিয়ে যেতে চান বলে জানান কিরণ মজুমদার।

এ সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করছেন। বাস্তবেও শিশুদের খুব ভালোবাসেন অভিনেত্রী। এ জন্যেই তার পর্দার মেয়ে একরত্তি অশ্লেষার সঙ্গেও বন্ধুত্ব হয়ে গিয়েছিল অনায়েসেই। জীবনে চলার পথে বারবার হোঁচট খেয়েছেন। তাই এখনই আবার প্রেম কিংবা বিয়ের কথা ভাবতে চান না। কিন্তু অভিনেত্রীর ইচ্ছা— ভবিষ্যতে তার একটি ফুটফুটে কন্যাসন্তান হোক, তার নিজের মতোই।

ভবিষ্যতে আরও কঠিন চরিত্রে কাজ করতে চান বলে জানান কিরণ মজুমদার। নাচ, জিমন্যাস্টিকসের মতো বিষয়গুলোতেও এখন নিয়মিত সময় দিচ্ছেন, যাতে কোনো খামতি না থাকে। কর্মজীবনের অনিশ্চয়তার কথা মাথায় রেখে মানসিকভাবে প্রস্তুত থাকার পাশাপাশি বিকল্প পথও খোলা রাখতে চান তিনি।

তার এ অনুপ্রেরণার জায়গায় রয়েছে শাহরুখ খানের একটি কথা। কারও খারাপ না চেয়ে নিজের কাজে মন দেওয়া এবং বাকিটা ভগবানের হাতে ছেড়ে দেওয়া— এখন তার মূলমন্ত্র। ইতোমধ্যে আরও একটি কাজের শুটিং চলছে কিরণ মজুমদারের। প্রথম পর্যায়ের শুটিং শেষ। পরের শুটিং আগামী জানুয়ারি মাসে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৬,/রাত ১২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit