মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
রোহিঙ্গা গণহত্যা: বুধবার বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক রসায়ন বিভাগ থেকে অর্জিত অনুপ্রেরণা নিয়ে দেশাত্মবোধ ও ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার প্রত্যয়ে কাজ করছি-শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দ্রুত পড়ছে মুদ্রার মান, তবুও মাথা নোয়াচ্ছে না ইরান ঢাবিতে জীববিজ্ঞান অনুষদের ডিনস  অ্যাওয়ার্ড পেলেন ৭৩জন শিক্ষার্থী দুর্গাপুর সীমান্তে বিজিবির ‎অভিযানে ১৭৯ বোতল ভারতীয় মদ জব্দ আল্লাহর আনুগত্য সৌরমণ্ডলের প্রান্তে বিশাল বরফের ভান্ডার, ১২টি ধূলিকণা বিশ্লেষণে মিলল অবাক করা তথ্য ১৯ কোটি ৪ লাখ ডলারে বিক্রি হলো ভ্যান গগের চিত্রকর্ম হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে যে কারণ মশা না মেরেই ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্রাজিলের বিজ্ঞানীদের সাফল্য

চেনা ছকের বাইরে মেহজাবীন, জিটিএ গেমের আদলে ভিন্নধর্মী ফ্যাশন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি লাল শাড়িতে রাঙা বধূর সাজে ভক্তদের নজর কেড়েছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সেই সাজের রেশ কাটতে না কাটতেই এবার সম্পূর্ণ ভিন্ন এক অবতারে হাজির হয়েছেন তিনি। এমন ব্যতিক্রমী ফ্যাশনে এর আগে খুব একটা দেখা যায়নি এই অভিনেত্রীকে।

রোববার (২২ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন মেহজাবীন। ছবিতে কালো রঙের স্লিভলেস বডিকন পোশাকের সঙ্গে কালো লেদারের জ্যাকেট পরতে দেখা যায় তাকে। পুরো সাজে ছিল আধুনিকতা ও সাহসী ফ্যাশনের ছাপ।

এর সঙ্গে খোলা চুলের ভেজা আবহ, কালো ক্যাট-আই সানগ্লাস এবং হালকা মেকআপে ভিন্ন এক রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। সব মিলিয়ে তার নতুন লুকে ফুটে উঠেছে পশ্চিমা ফ্যাশনের ছোঁয়া।

নিজের এই সাজের অনুপ্রেরণার কথাও জানিয়েছেন মেহজাবীন। জনপ্রিয় ভিডিও গেম ‘জিটিএ-৬’ থেকে ধারণা নিয়েই এমন লুক বেছে নিয়েছেন তিনি। শুধু তাই নয়, ছবিগুলোর সঙ্গে যুক্ত করেছেন ‘জিটিএ ৬’-এর গান ‘ফ্লাওয়ার ইন আ হারিকেন’। গানটিতে কণ্ঠ দিয়েছেন জাস্টিস, টামে ইম্পালা, এসজেএ এবং কিং গিজার্ড অ্যান্ড দ্য লিজার্ড উইজার্ডের শিল্পীরা।

মেহজাবীনের এমন নতুন সাজ সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের মধ্যে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কেউ তার পোশাক নিয়ে প্রশংসা করেছেন, আবার কেউ মন্তব্যের মাধ্যমে কটাক্ষও করেছেন। একজন খোঁচা মেরে লিখেছেন, ‘দিন দিন ড্রেসের উন্নতি হচ্ছে’। আরেকজনের মন্তব্য, ‘বিদেশিদের মতো হওয়ার চেষ্টা করছে’। কেউ কেউ আবার তার সাজের সঙ্গে অভিনেত্রী হানিয়া আমিরের লুকের তুলনা টেনেছেন। তবে এসব সমালোচনায় কোনো প্রতিক্রিয়া দেখাননি মেহজাবীন।

এদিকে অভিনয়জীবনে বর্তমানে বড় পর্দার কাজেই বেশি মনোযোগ দিচ্ছেন এই অভিনেত্রী। সম্প্রতি স্বামী আদনান আল রাজীবের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপলক’-এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। রোম্যান্টিক গল্পের এই সিনেমায় তার সহশিল্পী হিসেবে থাকছেন আফরান নিশো।

 

 

কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২৬,/রাত ১১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit