বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
আজ রাতের মধ্যেই চূড়ান্ত হতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ‘শাহরুখ খানের কথাই আমার অনুপ্রেরণা’ শেখ হাসিনা না ফিরলে যে উদ্যোগ নেবে দুদক ৬ মামলার আসামি আবারও ইয়াবাসহ গ্রেপ্তার চৌগাছায় যুবদলের সমাবেশ ও মোটর সাইকেল র‌্যালী সৌদি ফুটবলে বড় পরিবর্তনের পরিকল্পনা, অনিশ্চয়তায় রোনালদোর ভবিষ্যৎ পাকিস্তানে শিশু গৃহকর্মী হত্যা: আইন থাকলেও মিলছে না সুরক্ষা মাদক নির্মূলে ইসলামের শিক্ষা রোহিঙ্গা গণহত্যা: বুধবার বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক রসায়ন বিভাগ থেকে অর্জিত অনুপ্রেরণা নিয়ে দেশাত্মবোধ ও ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার প্রত্যয়ে কাজ করছি-শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

ঢাবিতে জীববিজ্ঞান অনুষদের ডিনস  অ্যাওয়ার্ড পেলেন ৭৩জন শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View
স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ৭৩জন মেধাবী শিক্ষার্থীকে ২০২৩ এবং ২০২৪ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ‘ডিনস্ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। এছাড়া, অসাধারণ গবেষণা কর্মের জন্য অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক এই চার ক্যাটাগরিতে ৪জন শিক্ষককে ডিনস্ রিসার্চ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আজ ২৪ নভেম্বর ২০২৬ মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন।

জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন অ্যাওয়ার্ডপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ভূইয়া। 

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে সম্মানজনক পর্যায়ে উন্নীত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, গবেষণাকে আরও বেশি গতিশীল করতে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অফিস স্থাপন ও রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টার খোলার পদক্ষেপ নেয়া হয়েছে।

ফার্মেসী অনুষদের নেতৃত্বে প্যাটেন্ট অফিস স্থাপন করা হয়েছে। মানসম্মত গবেষণার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শুধু গবেষণার সংখ্যা, প্রমোশন পাওয়া কিংবা পাবলিকেশন করার জন্য নয়, বরং গবেষণার মানের দিকে নজর দিতে হবে। শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে যথাসময়ে ক্লাস-পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশের উপর তিনি জোর দেন। 

উপাচার্য সমাজে মানবিক ও নৈতিকমূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনের জন্য মেধাবী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মেধা ও নৈতিকমূল্যবোধ বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারে। নৈতিক ও মানবিকমূল্যবোধ ব্যতীত উচ্চশিক্ষা অর্থহীন উল্লেখ করে তিনি বলেন, শিক্ষায় নৈতিকতা না থাকলে শিক্ষার্থীদের শুধু জিপিএ-৫ অর্জন করাই হবে, তারা সমাজে ভালো মানুষ হতে পারবে না। স্বার্থপরতা, পরশ্রীকাতরতা, হিংসা ও বিদ্বেষ পরিহার করে মানুষের প্রতি মমত্ববোধ ও ভালোবাসা প্রদর্শনের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ১০ জন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১০ জন, প্রাণিবিদ্যা বিভাগের ১০ জন, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ১০ জন, মনোবিজ্ঞান বিভাগের ৩ জন, অণুজীব বিজ্ঞান বিভাগের ১০ জন, মৎস্যবিজ্ঞান বিভাগের ১০ জন এবং জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের ১০ জন শিক্ষার্থী ডিনস্ অ্যাওয়ার্ড লাভ করেছেন।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকগণ হলেন: অধ্যাপক ড. আনোয়ারা বেগম (অণুজীব বিজ্ঞান), সহযোগী অধ্যাপক ড. গৌতম কুমার কুন্ডু (মৎস্যবিজ্ঞান), সহকারী অধ্যাপক ইসরাত দিলরুবা মিশু (অণুজীব বিজ্ঞান) এবং প্রভাষক মি. স্পেনসার মার্ক মন্ডল (অণুজীব বিজ্ঞান)।  

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন: অন্তরা ফাইরুজ, তাবিয়া তাহিয়্যাত, মোছা. আরসিনা আক্তার কেয়া, রিফাহ রাফিয়া অর্পা, অনমিতা ফায়েজ, নওশিন নাওয়ার, আসিফা সুলতানা ইভা, প্রিয়ন্তী গাইন, জহিরুন নাহার ও ভাগ্যশ্রী সরকার (মৃত্তিকা, পানি ও পরিবেশ), ইমন বাড়ৈ, মোসা. শাহানাজ নুসরাত, মার্জিয়া খাতুন, রূপা রানী রায়, তাবাসুম জেনি, সুমাইয়া ইসলাম, নুশরাত জাহান লিজা, রুবাইয়া ইয়াসমিন ইরিন, মোসা. আইভি আক্তার এশা ও মাশরিফা শারিন (উদ্ভিদবিজ্ঞান), নিলয় হাওলাদার, তাবাসসুম আখতার, ইসরাত জান্নাত ইমা, অভিজিৎ দত্ত বর্ষণ, জাকিয়া তাবাসসুম জিমু, কাশফিয়া বিনতে রাব্বি, নোশিন আনজুম, মায়িশা মালিহা বিভা, মুসফিকা জাহান ও শ্রাবণা সাহা গৌরি, (প্রাণিবিদ্যা), রিয়া সাহা, আতিক আখইয়ার, হাফসা বিনতে ওমর, তাসফিয়া তাহসিন প্রিমা, সৈয়দা তাসনুভা সুলতানা ইরিনা, নির্বাচিতা করিম হৃতি, মারজানা মেহরিন, ফেরদৌস আফরিন, কাজী আদিবা তাসমীম ও মোহাম্মদ আলিফ মাহমুদ, (প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান), নাফিজা নওয়ার অহনা, সানজিদা আহামেদ তন্বী ও সোলায়মান সোহান (মনোবিজ্ঞান), পায়েল দাস, বুশরা আহমেদ, সায়কা আমিন অর্পি, রাফিদ মুনতাসির উল আজম, মোসা. নওশিন তাসনিম, ফজিলাতুন্নেসা অনামিকা, লামিয়া কবির, অরিন সাহা, মাহজাবিন ঊর্মি ও মো. শিহাব উল্লাহ রিফাত (অণুজীব বিজ্ঞান), মিস. শামীম আরা রিপা, চৈতালি বিশ্বাস, ইসরাত জাহান, মার্জিয়া হোমাইরা আমেনা, আনিসা আহমেদ শোভা, সেলিম সাদমান সাদাত, ইসরাত কবির কনা, মো. মাসরাফি জান্নাত সাদ, নিশান রায় জয় ও মো. সাব্বির হোসেন (মৎস্যবিজ্ঞান), মোহাম্মদ ইয়াসিন রহমান, আফনান-ই-ইলাহি, মুহাইমিনুর হোসেন, পুষ্পিতা বিশ্বাস, অনিভা সাহা, শাহ মো. স্বরূপ হাসান আনন্দ, আয়েশা সিদ্দিকা, তামজিদুর রহমান, মো. মশিউর রহমান রাব্বি ও জান্নাতুল হাবিবা জেবা (জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি)।

 

 

কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২৬,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit