মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান বিশেষায়ীত শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু হচ্ছে বুধবার চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন পাকিস্তানি পাইলট, কে এই জিশান আলী বাল্যবিবাহ নিরোধ আইন সংশোধনের দাবিতে মতবিনিময় ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন হবে কি? মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  তিন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান। ৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর। মাটিরাঙ্গায় জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। বাবাকে হত্যার সুযোগ করে দিতেই নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল: রাহুল গান্ধী আইনি লড়াইয়ে মরক্কোর কাছে শিরোপা হারাচ্ছে সেনেগাল?

চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন পাকিস্তানি পাইলট, কে এই জিশান আলী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হিসেবে যাচ্ছেন পাকিস্তানের পাইলট মুহাম্মদ জিশান আলী। শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানের জন্য তাকে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত কার্যক্রম পরিচালনার বিশেষজ্ঞ হিসেবে নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চীনের মহাকাশ স্টেশনের এক্স অ্যাকাউন্টে জানানো হয়েছে, মহাকাশে অবস্থানকালে আলী বিভিন্ন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত কাজ সম্পাদনের দায়িত্ব পালন করবেন।

চীনের সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আলী জানান, মহাকাশযানের ত্বরণজনিত চাপ সহ্য করা, উদ্ধার কার্যক্রম, প্রতিকূল পরিস্থিতিতে বেঁচে থাকা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। তবে তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল চীনা ভাষা আয়ত্ত করা।

আলী বলেন, ‘সব সুইচ, সফটওয়্যার, প্রোগ্রাম, নির্দেশনা—সবকিছুই ছিল চীনা ভাষায়। তাই প্রযুক্তিসংক্রান্ত চীনা ভাষা শিখতে ও আয়ত্ত করতে হয়েছে আমাদের।’

সহযাত্রীদের প্রশংসা করে আলী জানান, তারা তাকে বোঝেন, তার মতামতকে সম্মান করেন এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেন। তাদের মধ্যকার সহযোগিতা, সমন্বয় ও বন্ধুত্ব পাকিস্তান ও চীনের বন্ধুত্বের প্রতিফলন বলে মনে করেন তিনি।

১৯৮৬ সালে পাকিস্তানে জন্মগ্রহণ করেন জিশান আলী। তিন ধাপের বাছাই প্রক্রিয়ার মাধ্যমে তাকে নির্বাচিত করা হয়। পাকিস্তানে স্বাস্থ্য, মনস্তাত্ত্বিক ও প্রযুক্তিগত দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু হয়েছিল। ২০২৬ সালের এপ্রিলে দুই পাকিস্তানি নভোচারীর একজন হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি চীনের নভোচারী প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ শুরু করেন।

এদিকে আলীর এই অর্জনের প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি এ ঘটনাকে ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।

শাহবাজ শরিফ বলেন, চীনের প্রেসিডেন্টের দূরদর্শী নেতৃত্ব ও পাকিস্তান-চীন বন্ধুত্বের প্রতি অবিচল অঙ্গীকার দুই দেশের সর্বকালীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে গেছে। এই অর্জন দুই দেশের পারস্পরিক আস্থা, সম্মান ও দীর্ঘস্থায়ী ভ্রাতৃত্বের প্রমাণ।

পাকিস্তানের মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশন (সুপারকো), শিক্ষাপ্রতিষ্ঠান, বিজ্ঞানী, সশস্ত্র বাহিনী ও জাতীয় প্রতিষ্ঠানগুলোর অবদানেরও প্রশংসা করেন তিনি। এই অর্জন মহাকাশ গবেষণা ও বৈজ্ঞানিক অগ্রগতিতে পাকিস্তানের ক্রমবর্ধমান সক্ষমতা ও নতুন দিগন্তে পৌঁছানোর সংকল্পের প্রতিফলন বলে উল্লেখ করেন শাহবাজ শরিফ।

 

কিউএনবি/অনিমা/২৪ নভেম্বর ২০২৬,/রাত ১০:৪৩

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit