মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান বিশেষায়ীত শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু হচ্ছে বুধবার চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন পাকিস্তানি পাইলট, কে এই জিশান আলী বাল্যবিবাহ নিরোধ আইন সংশোধনের দাবিতে মতবিনিময় ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন হবে কি? মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  তিন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান। ৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর। মাটিরাঙ্গায় জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। বাবাকে হত্যার সুযোগ করে দিতেই নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল: রাহুল গান্ধী আইনি লড়াইয়ে মরক্কোর কাছে শিরোপা হারাচ্ছে সেনেগাল?

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  তিন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান।

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোনের উদ্যোগে পৌর এলাকার তিনটি ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা জোন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনটি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি।

এ সময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল পিএসসি, জি এবং পৌর এলাকার তিনটি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। আর্থিক সহায়তা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো—আদর্শ গ্রাম দারুন্নাজাত মাদ্রাসা, ডাক্তারপাড়া মানজুমাতুন নূর কারীমিয়া মহিলা মাদ্রাসা এবং পশ্চিম নতুনপাড়া বায়তুর রহমান জামে মসজিদ।

মাটিরাঙ্গা  জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা ও পরিচালনায় এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২৬,/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit