বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

চীন-মার্কিন সম্পর্কে স্থিতিশীলতা সত্ত্বেও যে শঙ্কা কাটেনি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও চীন তাদের দ্বিপাক্ষিক সম্পর্কে অধিকতর স্থিতিশীলতা আনার চেষ্টা করলেও দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনের সঙ্গে মার্কিন মিত্র ও অংশীদার দেশগুলোর উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। এর ফলে এ অঞ্চলে সংঘাতের শঙ্কা এখনও কাটেনি। বেশ কয়েকটি বিষয় নিয়ে নতুন কিছু ঝুঁকি তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, এসব পদক্ষেপ বেইজিং, মস্কো বা পিয়ংইয়ংয়ের প্রতি যুক্তরাষ্ট্রের কোনো সামগ্রিক সমঝোতা বা ধারাবাহিক নীতির প্রতিফলন নয়। বরং এটি প্রমাণ করে যে, প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিপক্ষ দেশগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা বাড়াতে এবং তাদের ওপর চাপ কমাতে আগ্রহী। চলমান এই প্রক্রিয়ায় মার্কিন মিত্রদের সঙ্গে বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থাতেও পরিবর্তন আনতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য এই ধরনের সমঝোতা পরাশক্তিগুলোর মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি কমাতে পারে। তবে একই সঙ্গে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে এ নিয়ে অনিশ্চয়তাও বাড়ছে যে, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার এসব সমঝোতায় দক্ষিণ-পূর্ব এশিয়ার নিজস্ব স্বার্থ আদৌ যথাযথভাবে গুরুত্ব পাবে কিনা।

মূলত, এ অঞ্চলে সংঘাতের শঙ্কা এখনও কাটেনি। বেশ কয়েকটি বিষয় নিয়ে নতুন কিছু ঝুঁকি তৈরি হয়েছে। বর্তমানে চীন-মার্কিন সম্পর্কে স্থিতিশীলতা থাকায় এ অঞ্চলে মূলত এক ধরনের কৃত্রিম শান্তি স্থাপিত হয়েছে।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৬,/রাত ১২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit