সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম
অস্ট্রেলিয়ার জনপ্রিয় সংগীত অনুষ্ঠান ‘কাউন্টডাউন’র উপস্থাপক মলি মেলড্রাম মারা গেছেন সনদের জন্য ১০ দপ্তরে দৌড়ঝাঁপ, ভোগান্তিতে জাককানইবি শিক্ষার্থীরা হাইকোর্টের আদেশ স্থগিত, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই দেশের ৬ বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের আভাস বিক্রির জন্য তোলা হচ্ছে সাদ্দাম হোসেনের বিমানগুলো ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ড, এখনও নিখোঁজ ২৯ ‘ব্যর্থ যুক্তরাষ্ট্র’ এবার ইরানিদের আস্থা নষ্টের চেষ্টায়: আইআরজিসি ইরানের হামলা ও শেয়ারবাজারের দরপতনের জন্য ডেমোক্র্যাটরা দায়ী : ট্রাম্প সৌদি আরবের রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের লিবিয়া কী রাশিয়া-ইউক্রেনের নতুন রণক্ষেত্র? তদন্ত চায় জাতিসংঘ

অস্ট্রেলিয়ার জনপ্রিয় সংগীত অনুষ্ঠান ‘কাউন্টডাউন’র উপস্থাপক মলি মেলড্রাম মারা গেছেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

বিনোদন ডেস্ক : অস্ট্রেলিয়ার জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ও সংগীত প্রযোজক ইয়ান ‘মলি’ মেলড্রাম মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। সোমবার অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ার সংগীতজগতে বিশেষ অবদান রাখা মেলড্রাম ও কাইলি মিনোগের মতো শিল্পীদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

সরকারি সম্প্রচারমাধ্যম এবিসির জনপ্রিয় সংগীত অনুষ্ঠান ‘কাউন্টডাউন’-এর উপস্থাপক হিসেবে তিনি ব্যাপক পরিচিতি পান। ১৯৭৪ সাল থেকে টানা ১৩ বছর অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তিনি। এ সময় অস্ট্রেলিয়ার পাশাপাশি আন্তর্জাতিক সংগীতশিল্পীদেরও দর্শকদের সামনে তুলে ধরেন। তাঁর অনুষ্ঠানে আইএনএক্সএস থেকে শুরু করে অ্যাবা বিভিন্ন জনপ্রিয় ব্যান্ড ও শিল্পী জায়গা করে নেন।

সংগীতশিল্পীদের জনপ্রিয়তা বাড়াতে মেলড্রামের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। অনুষ্ঠানে দর্শকদের উদ্দেশে তাঁর বহুল ব্যবহৃত বাক্য ‘ডু ইয়োরসেলফ আ ফেভার’ অনেক শিল্পীর গান ও অ্যালবামের বিক্রি বাড়াতে সহায়তা করেছিল।

মেলড্রাম লন্ডনে সংগীত সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে বিটলসের রেকর্ড লেবেল ‘অ্যাপল রেকর্ডস’-এর প্রচারক হিসেবেও কাজ করেন। সংগীত প্রযোজক হিসেবেও তাঁর সুনাম ছিল। তিনি ব্রিটেনের বর্তমান রাজা চার্লস এবং সংগীতশিল্পী এলটন জনের মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের সাক্ষাৎকার নিয়েছেন। এলটন জন একবার তাঁকে ‘জাতীয় সম্পদ’ বলে অভিহিত করেছিলেন।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ মেলড্রামের মৃত্যুতে শোক প্রকাশ করেন। তিনি লেখেন, ‘অনুকরণাতীত সাক্ষাৎকার গ্রহণের শৈলী আর অদম্য উৎসাহের অধিকারী মলি মেলড্রাম সংগীতকে ঠিক ততটাই ভালোবাসতেন, যতটা আমরা তাঁকে ভালোবাসতাম।’

১৯৭৭ সালে ‘কাউন্টডাউন’ অনুষ্ঠানে তৎকালীন প্রিন্স চার্লসের সাক্ষাৎকার নিয়েছিলেন মেলড্রাম। তবে সেই সাক্ষাৎকারের সময় তিনি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছিলেন এবং প্রশ্ন করতে গিয়ে হিমশিম খেয়েছিলেন।

২০১৪ সালে অস্ট্রেলীয় সংগীতশিল্পের সম্মানজনক স্বীকৃতি ‘এআরআইএ হল অব ফেম’-এ মেলড্রামকে অন্তর্ভুক্ত করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রিন্স চার্লস সেই সাক্ষাৎকারের স্মৃতিচারণ করেন। রসিকতা করে তিনি বলেন, ‘শোবিজে একটি পুরোনো কথা আছে—কখনো প্রাণী বা শিশুদের সঙ্গে কাজ করবেন না। কিন্তু মলি মেলড্রামের সঙ্গে কাজ করার জন্য আমাকে কেউ প্রস্তুত করেনি!’

২০১১ সালে নিজের বাড়িতে মই থেকে পড়ে গুরুতর আহত হয়েছিলেন মেলড্রাম। সে সময় বয় জর্জ ও কাইলি মিনোগসহ সংগীতজগতের অনেক পরিচিত ব্যক্তি তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছিলেন।

পরিবারের বিবৃতিতে জানানো হয়েছে, মেলড্রাম তাঁর জীবনসঙ্গী ও দত্তক পুত্রকে রেখে গেছেন। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। সূত্র: রয়টার্স।

কিউএনবি/অনিমা/২৩ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit