সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
দেশের ৬ বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের আভাস বিক্রির জন্য তোলা হচ্ছে সাদ্দাম হোসেনের বিমানগুলো ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ড, এখনও নিখোঁজ ২৯ ‘ব্যর্থ যুক্তরাষ্ট্র’ এবার ইরানিদের আস্থা নষ্টের চেষ্টায়: আইআরজিসি ইরানের হামলা ও শেয়ারবাজারের দরপতনের জন্য ডেমোক্র্যাটরা দায়ী : ট্রাম্প সৌদি আরবের রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের লিবিয়া কী রাশিয়া-ইউক্রেনের নতুন রণক্ষেত্র? তদন্ত চায় জাতিসংঘ নিউরো সায়েন্সেস হাসপাতালে অধ্যাপক পদে ১০ চিকিৎসককে পদায়ন কিয়েভের কাছে রুশ হামলায় নিহত ৩, ধ্বংসস্তূপে চাপা প্রায় এক ডজন ওমানে দুই ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৪

সৌদি আরবের রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পশ্চিম উপকূলে লোহিত সাগরের তীরবর্তী রাবিগ তেল শোধনাগারে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী। রবিবার এ হামলা চালানো হয়।

হুতিদের দাবি, তাদের ক্ষেপণাস্ত্র তেল শোধনাগারটিতে সরাসরি আঘাত হেনেছে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি। সৌদি আরবও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। রাবিগ শহরে সৌদি আরামকো ও জাপানের সুমিতোমো কেমিক্যালের যৌথ উদ্যোগে গড়ে উঠেছে বিশাল তেল পরিশোধন ও পেট্রোকেমিক্যাল কেন্দ্র ‘পেট্রো রাবিগ’। জেদ্দা শহর থেকে প্রায় ১৬৫ কিলোমিটার উত্তরে অবস্থিত এই পরিশোধনাগার থেকে গভীর সমুদ্রবন্দর ব্যবহার করে তেল রপ্তানি করা যায়।

সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরবের ‘ইস্ট-ওয়েস্ট’ পাইপলাইন, দক্ষিণের জাজান অঞ্চলের বিভিন্ন শোধনাগার, পূর্বাঞ্চলীয় প্রদেশের রাস তানুরা শোধনাগারসহ বিভিন্ন জ্বালানি স্থাপনায় হামলার দাবি করে আসছে হুতিরা। যদিও সৌদি কর্তৃপক্ষ কোনো শোধনাগারেই হামলার খবর স্বীকার করেনি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ফেব্রুয়ারিতে ইরানে আগ্রাসন শুরু করে। এই যুদ্ধের মধ্যেই গত জুলাইয়ে সৌদি নেতৃত্বাধীন জোট ও ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে নতুন করে হুতিদের সংঘাত শুরু হয়।

হুতিরা ইতিমধ্যে ইয়েমেন সরকারের কাছ থেকে বেশ কিছু এলাকা দখল করে নিয়েছে। পাশাপাশি তারা সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে। অন্যদিকে ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা বাড়িয়েছে সৌদি আরব।

সূত্র: রয়টার্স

 

কিউএনবি/অনিমা/২৩ নভেম্বর ২০২৬,/দুপুর ২:২৭

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit