সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

ওমানে দুই ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৪

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ওমানে দুটি ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এছাড়াও ১৭ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৩ নভেম্বর) রাত দেড়টার দিকে সুলতান সাইদ বিন তাইমুর রোডে (যা হাইমা-থুমরাইত রোড নামেও পরিচিত) এ ঘটনা ঘটে।

রয়্যাল ওমান পুলিশের তথ্য অনুযায়ী, প্রথমে দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয় এবং এরপর ২৬ জন যাত্রী নিয়ে একটি বাস সেগুলোর একটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু  এবং ১৭ জন বিভিন্ন মাত্রায় আহত হন। আহতদের চিকিৎসার জন্য হাইমা, নিজওয়া ও আদামের হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনাস্থলের কিছু ছবিও প্রকাশ করেছে। তবে সংঘর্ষের কারণ এখনো অস্পষ্ট। দুটি ট্রাকের মধ্যে ঠিক কী কারণে প্রাথমিক সংঘর্ষটি ঘটেছিল, তা এখনো জানা যায়নি। কর্তৃপক্ষ নিহতদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। দুর্ঘটনার পরিস্থিতি এবং আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

চলতি বছরের আগস্ট মাসে সুলতান সাইদ বিন তাইমুর সড়কে একটি গাড়ি রাস্তা থেকে ছিটকে পড়লে এক ভারতীয় নাগরিক নিহত হন এবং আরও নয়জন আহত হন। এই সড়কটি দেশটির উত্তরাঞ্চলকে দক্ষিণের ধোফার ও আল উস্তা গভর্নরেটের সঙ্গে সংযুক্ত করেছে।

সূত্র: গাল্ফ নিউজ,খালিজ টাইমস।

কিউএনবি/অনিমা/২৩ নভেম্বর ২০২৬,/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit