সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ কৃষক দল নেতা রাজু হত্যায় সাবেক এমপি নিক্সনসহ ৯৬ জনের বিরুদ্ধে মামলা ভিয়েতনামের মতো সুবিধা দিন, ভিয়েতনামের মতো মজুরি দেব: বিজিএমইএ সভাপতি পদত্যাগের নোটিশ দেওয়ার ২০ মিনিটেই চাকরিচ্যুতি, কর্মীর পোস্ট ভাইরাল পোষা কুকুরের বুদ্ধিমত্তায় প্রাণে বাঁচলেন বনে হারিয়ে যাওয়া বৃদ্ধ আল্লাহর নৈকট্য লাভের উপায় ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের সমঝোতা ছাড়াই শেষ নেতানিয়াহু-আইজেনকোটের সরকার গঠনের আলোচনা হরমুজে ক্ষেপণাস্ত্র ও আগুনের মাঝেই তিন দিন সাঁতার কাটলেন লুইস পিউ ট্রাম্প-পুতিন ঘনিষ্ঠতা ইউরোপের সব দেশের জন্য হুমকি : গার্ডিয়ান

ভিয়েতনামের মতো সুবিধা দিন, ভিয়েতনামের মতো মজুরি দেব: বিজিএমইএ সভাপতি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

ডেস্ক নিউজ : তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, ভিয়েতনামের সমান মজুরি দিতে বাংলাদেশের মালিকদের কোনো সমস্যা নেই। তবে সে জন্য ভিয়েতনামের মতো অবকাঠামো ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

রবিবার পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত ‘গার্মেন্ট ওয়ার্কার্স’ ওয়েজ: ফেয়ারনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। মাহমুদ হাসান খান বলেন, যেসব দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই। কিন্তু বাংলাদেশে সেই সুবিধা নেই।

ভিয়েতনামের উদাহরণ টেনে তিনি বলেন, বলা হয়, ভিয়েতনামের মজুরি আমাদের চেয়ে বেশি। ভিয়েতনামের সমান মজুরি দিতে সমস্যা নেই। কিন্তু আমাদের সেই অবকাঠামো দিতে হবে।

ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে লজিস্টিকসহ বিভিন্ন খাতে বাংলাদেশের পিছিয়ে থাকার বিষয়টি তুলে ধরে বিজিএমইএ সভাপতি বলেন, আমরা লিড টাইমে তাদের তুলনায় অনেক পিছিয়ে, ডিপ সি-পোর্ট নেই। ভিয়েতনামের মতো শক্তিশালী ব্যাকওয়ার্ড লিংকেজ খাত নেই, বা তার জন্য প্রয়োজনীয় জ্বালানি সাপোর্টও নেই।

এ ছাড়া শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা বলা হলেও তাঁদের গড় মাসিক প্রকৃত আয় ১৯ হাজার ৫০০ টাকা বলে দাবি করেন তিনি। অন্যান্য দেশে সরকারের পক্ষ থেকে শ্রমিকদের বিভিন্ন সুবিধা দেওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এসব ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে।

একই অনুষ্ঠানে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা শ্রমিকদের রাস্তায় নামার কারণ ব্যাখ্যা করেন। এ বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের বিপরীতমুখী বক্তব্য পাওয়া যায়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, শ্রমিক ধরেই নেয় যে, রাস্তায় না থাকলে আমাদের পক্ষে আলোচনা আসবে না। …এ আস্থার সংকট থেকে বেরিয়ে আসতে হবে।

তবে এর জবাবে বিজিএমইএ সভাপতি বলেন, রাস্তায় না নামলে সমস্যার সমাধান হয় না, এখনো কি আমরা এমন আদিম যুগে রয়ে গেছি? …আমাদের এ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।

অনুষ্ঠানের সভাপতি ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেন, মনোযোগ আকর্ষণের জন্য রাস্তায় নামলে সেটা দেখা যেতে পারে, কিন্তু বিশৃঙ্খলা কাম্য নয়।

বাংলাদেশের পোশাক খাতের প্রতিনিধি ও শ্রমিক সংগঠনগুলো এমন একটি স্থায়ী, স্বচ্ছ ও তথ্য-প্রমাণভিত্তিক মজুরি নির্ধারণ কাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরেছে, যা ন্যায্য মজুরির দাবির সঙ্গে এ খাতের টেকসই সক্ষমতা ও প্রতিযোগিতা সক্ষমতার সমন্বয় ঘটাতে পারে।

বিলসের নির্বাহী পরিচালক আরও বলেন, অন্য দেশে শ্রমিকদের সোশ্যাল প্রটেকশনের জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সুবিধা দেওয়া হয়, কিন্তু বাংলাদেশে তা হয় না। এখানে পুরো বিষয়টি কারখানার মালিকনির্ভর।

বাংলাদেশে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্তের ঘাটতি, জাতীয় ন্যূনতম মজুরি না থাকা, ন্যূনতম মজুরির ভিত্তির কোনো সংজ্ঞা না থাকা এবং মজুরি বোর্ডের গবেষণার অভাবের বিষয়গুলোও তুলে ধরেন তিনি।

অবশ্য ওভারটাইম করে বাড়তি পাওয়া মজুরিকে ন্যূনতম মজুরির সঙ্গে মিলিয়ে ফেলার বিষয়ে দ্বিমত পোষণ করেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতার।

তিনি বলেন, ওভারটাইম বাদ দিয়ে একজন শ্রমিক তাঁর প্রকৃত কাজের জন্য কত টাকা মজুরি পান, সেটাই বিবেচ্য হওয়া উচিত।

নিম্নতম মজুরি বোর্ডের সদস্য মুসলেহ উদ্দিন বলেন, আমরা আশা করি, চলতি মাসের মধ্যে নেগোসিয়েশন করে পোশাক শ্রমিকদের জন্য ফলপ্রসূ মজুরি দাঁড় করাতে পারব।

আলোচনায় গার্মেন্টস উদ্যোক্তা, বিজিএমইএর সাবেক সভাপতি এবং বর্তমানে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ পোশাক খাতের বর্তমান সংকট তুলে ধরেন।

কিউএনবি/অনিমা/২৩ নভেম্বর ২০২৬,/দুপুর ১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit