তথ্যপ্রযুক্তি ডেস্ক : প্রযুক্তিভিত্তিক এইচআর টেক (মানবসম্পদ বিষয়ক প্রযুক্তি) প্রতিষ্ঠান হাইপো এআই আনুষ্ঠানিকভাবে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত রিয়েল-টাইম ইন্টারভিউ প্ল্যাটফর্ম চালু করেছে। রবিবার (৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, দেশের সব নিয়োগদাতা ও চাকরিপ্রার্থীর জন্য প্ল্যাটফর্মটি উন্মুক্ত করা হয়েছে।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে চাকরিপ্রার্থীরা রিয়েল-টাইম এআই-পরিচালিত ইন্টারভিউয়ের মাধ্যমে নিজেদের সক্ষমতা তুলে ধরতে পারবেন। অন্যদিকে নিয়োগদাতারাও তথ্যভিত্তিক ও নিরপেক্ষভাবে প্রার্থী বাছাই করতে পারবেন।
হাইপো এআইয়ের সহ-উদ্যোক্তা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল পারভেজ চৌধুরী বলেন, নিয়োগ-প্রক্রিয়াকে সবার জন্য সমান ও বৈষম্যহীন করার ভাবনা থেকেই আমাদের এ যাত্রা। রিয়েল-টাইম ইন্টারভিউ সবার নাগালের মধ্যে রাখতে একটি মোবাইল অ্যাপ্লিকেশনও চালু করেছে প্রতিষ্ঠানটি।
কিউএনবি/অনিমা/০৪ অক্টোবর ২০২৬,/রাত ১০:৪৮