বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে নাশকতাকারীদের ভিডিও দেখে খুঁজে খুঁজে বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ইশকোমান: প্রকৃতির স্বর্গ, নাকি পরীদের রহস্যময় জগৎ? যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান! যুদ্ধ নয় শান্তিও নয়, ইরান সংকট কি তবে দীর্ঘস্থায়ী অচলাবস্থায় রূপ নিচ্ছে? যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, টার্গেট ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি চীনে কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা জানালেন ট্রাম্প এশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প হঠাৎ তলানিতে স্বর্ণের দাম, আরও পতনের শঙ্কা

সিদ্ধান্ত গ্রহণে এআইকে আরও সক্ষম করতে ওপেনএআইয়ের নতুন প্রযুক্তি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৭৬ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক  : আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অ্যাপ ও এজেন্টদের দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য নতুন একটি প্রযুক্তি সবার জন্য উন্মুক্ত করেছে ওপেনএআই। ‘ডিসিশনস এপিআই’ নামের এই প্রযুক্তি লেখা, ছবি ও অন্যান্য কাঠামোগত তথ্যের ওপর ভিত্তি করে আগের চেয়ে দশ গুণ দ্রুত কাজ করতে পারবে।

স্যাম অল্টম্যানের নেতৃত্বাধীন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই গত বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে এ তথ্য জানায়। এত দিন এটি পরীক্ষামূলক বা বেটা সংস্করণে ছিল। এখন নির্দিষ্ট কিছু দেশের ডেভেলপার বা সফটওয়্যার নির্মাতারা এটি ব্যবহার করতে পারবেন। এই প্রযুক্তিটি মূলত সফটওয়্যার বা অ্যাপকে বিভিন্ন সাধারণ প্রশ্নের উত্তর দেওয়া, তথ্য সাজানো এবং পরবর্তী কাজের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা দেয়।

নতুন এই প্রযুক্তি ওপেনএআইয়ের ‘জিপিটি-৬ লুনা’ এআই মডেলের মাধ্যমে পরিচালিত হয়। প্রতিষ্ঠানটি দাবি করেছে, এটি ছবি, লেখা এবং ডেভেলপারদের দেওয়া ‘জেসন’ (JSON) কাঠামোর তথ্য ব্যবহার করে প্রায় তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে পারে। রেসপন্সেস এপিআইয়ের মাধ্যমে জিপিটি-৬ লুনার সাধারণ ব্যবহারের চেয়ে এটি দশ গুণ দ্রুত কাজ করে। এছাড়া আগে প্রতি রিকোয়েস্টে ২০০টি প্রশ্ন করার সুযোগ থাকলেও এখন তা বাড়িয়ে ৪০০টি করা হয়েছে।

এবারের আপডেটে ‘জিপিটি-লাইভ’ প্রযুক্তির সরাসরি সমন্বয় রাখা হয়েছে। ডেভেলপারদের শুধু প্রশ্ন, প্রাসঙ্গিক উত্তর ও প্রেক্ষাপট যুক্ত করে দিতে হবে। এরপর এই এপিআই প্রেক্ষাপট অনুযায়ী সবচেয়ে উপযুক্ত উত্তরটি বেছে নেবে। এর ফলে এআই পরিচালিত গ্রাহকসেবা বা ভয়েস এজেন্টরা সহজেই বুঝতে পারবে, কখন গ্রাহককে পরিস্থিতি পরিষ্কার করার জন্য পাল্টা প্রশ্ন করতে হবে কিংবা কখন সমস্যাটি সমাধানের জন্য ঊর্ধ্বতন কারও কাছে পাঠাতে হবে।

খরচের দিক থেকেও এটি ডেভেলপারদের সুবিধা দেবে। প্রতি ১০ লাখ ইনপুট টোকেনের জন্য খরচ হবে ১০ সেন্ট। তবে আগে থেকে জমা থাকা বা ক্যাশড তথ্যের ক্ষেত্রে এই খরচ হবে মাত্র ১ সেন্ট। এছাড়া যোগ্য গ্রাহকদের জন্য ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ না করার (জিরো ডেটা রিটেনশন) সুবিধাও থাকছে এতে।

কিউএনবি/অনিমা/২৩ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit