শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর?

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২৫ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে মারা যান। ৭৫ বছর বয়সে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর ৫টা ২০ মিনিটে মৃত্যু বরণ করেন তিনি। অভিনেতার মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর থেকেই তার জীবনের নানা ঘটনা উঠে আসছে সামাজিক মাধ্যম নেটিজেনদের মাঝে। 

নানার ব্যক্তিগত জীবন নিয়েও মানুষের কম আগ্রহ নেই। বিশেষ করে অভিনেতার সঙ্গে স্ত্রী অভিনেত্রী নীলকান্তি পাটেকরের সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে জোর গুঞ্জন শুরু হয়েছে। এর পাশাপাশি একসময় অভিনেত্রী মনীষা কৈরালার সঙ্গেও নানা পাটেকরের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা হয়েছিল। সেই মনীষাও নানার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।

নানা পাটেকর বিয়ে করেছিলেন অভিনেত্রী নীলকান্তিকে। ১৯৮৯ সালে মারাঠি সিনেমা  ‘আত্মবিশ্বাস’-এর জন্য মহারাষ্ট্র সরকারের কাছে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন নীলকান্তি। নানা ও নীলকান্তি নিজেদের ব্যক্তিগত জীবন বরাবরই প্রচারের আড়ালে রাখার চেষ্টা করেন। ফলে তাদের দাম্পত্য জীবন নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা শোনা যায়নি।

নানা পাটেকর ও নীলকান্তি পাটেকর বহু বছর ধরেই আলাদা থাকতেন বলে জানা গেছে। প্রায় ৩৫ বছর ধরে তারা আলাদা থাকতেন। তবে তাদের আইনি বিবাহবিচ্ছেদ হয়নি। অর্থাৎ আলাদা থাকলেও তাদের বিয়ে ভাঙেনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নানা পাটেকর তাদের সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন। সেখানে তিনি জানিয়েছিলেন— তাদের স্বভাব ও চিন্তাভাবনায় যথেষ্ট পার্থক্য ছিল। একই সঙ্গে তার জীবনে নীলকান্তির অবদানের কথাও স্বীকার করেছিলেন অভিনেতা। কিন্তু নানা ও নীলকান্তির ক্ষেত্রে দুজনের পথ আলাদা হলেও তাদের বৈবাহিক সম্পর্ক আইনত শেষ হয়নি বলেই বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নানা ও নীলকান্তির ব্যক্তিগত সম্পর্কে ঠিক কী কারণে দূরত্ব তৈরি হয়েছিল, তা নিয়ে নানা সময়ে বিভিন্ন কথা প্রকাশ্যে এসেছে। তবে নানা নিজে তাদের স্বভাব ও চিন্তাভাবনার পার্থক্যের কথা বলেছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৬,/রাত ১০:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit