নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দা উপজেলা সদরের বাদে আমতৈল গ্রামে গ্যাস সিলিন্ডারের দুর্ঘটনায় এক শ্রমিকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরে থাকা হাঁস-মুরগিসহ ঘরের সব আসবাবপত্র পুড়ে গেছে।
তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ বুধবার (২৫নভেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে আবুল কাশেমের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, আবুল কাশেম পেশায় একজন ঠেলাগাড়িচালক। দুর্ঘটনায় তাঁর বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে তিনি ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।
কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৬,/রাত ১১:২৫