বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে যা বললেন মাহি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

বিনোদন ডেস্ক : মিস ইউনিভার্সের মঞ্চে এবার মুকুটের দৌড়ে এগিয়ে যাওয়া হলো না বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহির। প্রতিযোগিতার ৭৫তম আসরে সেরা ৩০ সেমিফাইনালিস্টের তালিকায় নাম না থাকায় প্রত্যাশা পূরণ করতে না পারার আক্ষেপ আর দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা মিশিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

প্রত্যাশিত ফল না আসার পর নিজের অনুভূতি ও চেষ্টার কথা সামাজিক মাধ্যমে তুলে ধরে মাহি বলেন, ‘বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার দেশ, আমার মানুষ এবং আপনাদের ভালোবাসার প্রতিনিধিত্ব করার জন্য নিজের জায়গা থেকে একটুও কমতি রাখিনি। 

আপনারাও আমার জন্য যেভাবে চেষ্টা করেছেন, যেভাবে দিনরাত পাশে থেকেছেন, তা আমি কখনো ভুলব না। তবুও আজ একটা কথা বলতে চাই আপনারা যে বিশ্বাস নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন, আপনাদের সেই প্রত্যাশার প্রতিদান দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’ 

ফলাফল যাই হোক না কেন, পুরো পথচলার অভিজ্ঞতা ও দর্শকদের ভালোবাসাকেই সবচেয়ে বড় প্রাপ্তি মনে করছেন এই প্রতিযোগী। তার কথায়, ‘জীবনে সব চেষ্টা আমাদের প্রত্যাশিত ফলাফল নিয়ে আসে না। কিন্তু তার মানে এই নয় যে সেই চেষ্টার মূল্য নেই। কিছু অভিজ্ঞতা, কিছু মুহূর্ত এবং কিছু অনুভূতি সারাজীবনের জন্য মনে থেকে যায়। 

আমি হয়তো আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি, কিন্তু আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা আমার কাছে যেকোনো অর্জনের চেয়ে অনেক বড়।’ 

বার্তার শেষাংশে দেশপ্রেম ও সমর্থকদের প্রতি ভালোবাসা প্রকাশ করে মাহি বলেন, ‘বাংলাদেশ আমার পরিচয়, বাংলাদেশ আমার গর্ব। আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই। আমাকে বিশ্বাস করার জন্য, আমার পাশে থাকার জন্য এবং এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। ভালোবাসি বাংলাদেশ।’

মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের পথচলার ইতিহাস টেনে বলা যায়, ২০১৯ সালে শিরিন আক্তার শিলার হাত ধরে প্রথমবার এতে অংশ নেয় বাংলাদেশ। পরবর্তীতে ২০২৪ সালে অনিকা আলম এবং গত বছর তানজিয়া জামান মিথিলা প্রথমবার সেরা ৩০-এ জায়গা করে নিয়ে নতুন অধ্যায় রচনা করেন। 

সেই ধারাবাহিকতায় মাহিকে নিয়ে বড় আশা থাকলেও এবার সেরা ৩০-এর আগেই থামতে হলো। 

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৬,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit