বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

বাংলাদেশকে হারিয়েও কৃতিত্ব দিলেন মার্করাম

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

স্পোর্টস ডেস্ক : জোহানেসবার্গের পর সেঞ্চুরিয়নেও বাংলাদেশের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের টেস্ট সিরিজে টাইগারদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিকরা। তবে এমন একতরফা সিরিজ জয়ের পরও বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করতে ভোলেননি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। পাশাপাশি দ্বিতীয় টেস্টে টস জেতাকে নিজেদের জন্য সৌভাগ্যের বিষয় বলেও উল্লেখ করেছেন তিনি।

পুরো সিরিজেই দক্ষিণ আফ্রিকার আধিপত্য ছিল স্পষ্ট। জোহানেসবার্গ টেস্টে প্রথম ইনিংসে ৪০০ রান করা ছাড়া উল্লেখযোগ্য কোনো প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। এরপরও প্রথম টেস্টে বাংলাদেশের লড়াইকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন মার্করাম। তার মতে, গত দেড় বছরে দলের বিভিন্ন ক্রিকেটার বিভিন্ন সময়ে দায়িত্ব নিয়ে ভালো পারফরম্যান্স করেছেন। তবে জোহানেসবার্গে বাংলাদেশ তাদের কঠিন পরীক্ষায় ফেলেছিল।

মার্করাম বলেন, ‘গত ১২ থেকে ১৮ মাসে আমাদের দলের বিভিন্ন ক্রিকেটার বিভিন্ন সময়ে দায়িত্ব নিয়ে পারফর্ম করেছে। তবে জোহানেসবার্গে বাংলাদেশ আমাদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছিল। তাদের কৃতিত্ব দিতেই হবে। আমরা একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা করেছিলাম। টস আমাদের পক্ষে যাওয়ায় আমরা ভাগ্যবান ছিলাম। এরপর আমাদের বোলাররা দারুণ কাজ করেছে।’

নিজেদের বোলিং আক্রমণের গভীরতা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রোটিয়া অধিনায়ক। দলে একাধিক কার্যকর বোলিং বিকল্প থাকাকে বড় সুবিধা হিসেবে দেখছেন তিনি। পাশাপাশি অ্যাকারম্যান ও উইয়ান মুল্ডারের পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন মার্করাম।

তিনি বলেন, ‘আমাদের বোলাররা দারুণ কাজ করেছে। এই বোলিং আক্রমণে অনেক বিকল্প থাকাটা সত্যিই সৌভাগ্যের। অধিনায়ক হিসেবে বিষয়টি দারুণ উপভোগ করি। অ্যাকারম্যান নিজের স্বাভাবিক ও নিজস্ব ধরনে খেলাটাকে এগিয়ে নেয়। তার খেলার ধরনটা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। সে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করেছে। বিভিন্ন ধাপ পেরিয়ে উঠে আসা এমন একজন ক্রিকেটারের সফলতা দেখতে ভালোই লাগে। আর উইয়ান মুল্ডারকে দলে পাওয়াটা আমাদের জন্য অবিশ্বাস্য সৌভাগ্যের বিষয়। তার কাছ থেকে এমন পারফরম্যান্স পাওয়াটা মোটেও বিস্ময়কর নয়।’

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ করে এবার নতুন চ্যালেঞ্জের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ আফ্রিকা। আগামী ১৭ ডিসেম্বর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পরবর্তী টেস্ট সিরিজ শুরু হবে তাদের। বাংলাদেশের বিপক্ষে বড় জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরও শক্ত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়েই এগোচ্ছে দলটি।

মার্করামও জানিয়েছেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়াই তাদের প্রধান লক্ষ্য। এ জন্য সামনে থাকা দুটি গুরুত্বপূর্ণ সিরিজে ভালো ফল করতে চান তারা। দক্ষিণ আফ্রিকা অধিনায়কের ভাষায়, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলাই আমাদের চূড়ান্ত লক্ষ্য। সামনে দুটি বড় সিরিজ রয়েছে, একটি দেশের মাটিতে এবং অন্যটি দেশের বাইরে। গত কয়েক মাসে ইতিবাচক ফল পাওয়া আমাদের জন্য ভালো ব্যাপার।’

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৬,/রাত ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit