বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগ নেতাদের সঙ্গে যোগসাজেশ, বিএনপি নেতা বহিষ্কার প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সৌদির সব বন্দরে হামলার হুমকি হুথিদের স্বেচ্ছায় দেশে ফিরা আর কোনো নাগরিকের প্রত্যর্পণ অনুরোধ পৃথক বিষয়: জয়সওয়াল চোখে আলো নেই, তবু কলেজের ১২০০ শিক্ষার্থীর মধ্যে একমাত্র জিপিএ-৫ তার ভোররাতে ইউএনওর কার্যালয়ে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ নথি বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বন ও জীববৈচিত্র্য সমৃদ্ধকরণে মাটিরাঙ্গায় দিনব্যাপী কর্মশালা অনুষ্টিত। বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন শিশুকে বাঁচিয়ে নিজেই প্রাণ দিলেন, ৯ ঘণ্টা পর মিলল মরদেহ

ভোররাতে ইউএনওর কার্যালয়ে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ নথি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

ডেস্ক নিউজ : নেত্রকোনার হাওড়বেষ্টিত খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত দোতলা ভবনের দ্বিতীয়তলায় এ আগুনের সূত্রপাত হয়।

আগুনে ইউএনওর দাপ্তরিক কক্ষের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র পুড়ে গেছে। এ ঘটনায় জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আগুনের তীব্রতায় ইউএনওর কক্ষের দেয়ালের পলেস্তারাও খসে পড়েছে। এছাড়া পাশের আরও দুটি কক্ষ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। খালিয়াজুরীতে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় প্রথমে স্থানীয় বাসিন্দা ও অফিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনেন। পরে পার্শ্ববর্তী মদন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নেভায়।

মদন ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার জমিয়ত আলী বলেন, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হই। তবে খালিয়াজুরীর সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় ফেরিতে ধনু নদ পার হয়ে ঘটনাস্থলে পৌঁছতে বেশ কিছুটা সময় লাগে। আগুনে ইউএনওর কার্যালয়ের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। পাশের দুটি কক্ষও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান জানান, ভোররাতে নিরাপত্তাকর্মীরা তার দাপ্তরিক কক্ষে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। খবর পেয়ে বাসা থেকে এসে তিনি কক্ষে আগুন জ্বলতে দেখেন।

ইউএনও বলেন, দোতলার কার্যালয়ে ওঠার জন্য নিচতলার প্রবেশপথে বাইরে থেকে তালা লাগানো ছিল। ভবনে পর্যাপ্ত নিরাপত্তাকর্মীও দায়িত্ব পালন করছিলেন। এ কারণে প্রাথমিকভাবে নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রধান করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, নিরাপত্তাকর্মীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ভবনের সব ফটক বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে। কী পরিমাণ সরকারি নথিপত্র ও সম্পদের ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, ‘ইউএনও কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পেলে বলা যাবে এটি নাশকতা, নাকি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘটেছে।’

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৬,/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit