বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগ নেতাদের সঙ্গে যোগসাজেশ, বিএনপি নেতা বহিষ্কার প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সৌদির সব বন্দরে হামলার হুমকি হুথিদের স্বেচ্ছায় দেশে ফিরা আর কোনো নাগরিকের প্রত্যর্পণ অনুরোধ পৃথক বিষয়: জয়সওয়াল চোখে আলো নেই, তবু কলেজের ১২০০ শিক্ষার্থীর মধ্যে একমাত্র জিপিএ-৫ তার ভোররাতে ইউএনওর কার্যালয়ে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ নথি বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বন ও জীববৈচিত্র্য সমৃদ্ধকরণে মাটিরাঙ্গায় দিনব্যাপী কর্মশালা অনুষ্টিত। বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন শিশুকে বাঁচিয়ে নিজেই প্রাণ দিলেন, ৯ ঘণ্টা পর মিলল মরদেহ

সৌদির সব বন্দরে হামলার হুমকি হুথিদের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব যদি ইয়েমেনের হোদেইদা বন্দরে হামলার হুমকি বাস্তবায়ন করে, তাহলে জেদ্দাসহ লোহিত সাগরের উপকূলে অবস্থিত সব সৌদি বন্দরে হামলা পরিচালনা করবে হুথি গোষ্ঠী। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিবৃতিতে এ সতর্কবার্তা দিয়েছেন ইরানের মদতপুষ্ট এই ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারী।

বিবৃতিতে ব্রিগেডিয়ার জেনারেল সারী জেদ্দাসহ অন্যান্য বন্দরগুলোতে কর্মরত কর্মী ও শ্রমিকদের পাশাপাশি বন্দরগুলোর আশপাশের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া, শিপিং কোম্পানিগুলোকে তাদের জাহাজ সরিয়ে নিতে বলেছেন তিনি।

মঙ্গলবার রিয়াদের সর্বোচ্চ ভবন ইনভেস্টমেন্ট ফান্ড টাওয়ারে ড্রোন হামলা করেছে হুথি বিদ্রোহী গোষ্ঠী। এতে অন্তত ১১ জন আহত হয়েছে। গত ২০ নভেম্বরও একই ভবনে হামলা করেছিল হুথি গোষ্ঠী।

সেই হামলার কয়েক ঘণ্টা পর এক বিবৃতিতে সৌদি-ইয়েমেন সামরিক জোটের পক্ষ থেকে বলা হয়, ইয়েমেনের সাদা ও আমরান প্রদেশে বেশ কিছু লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, নিকট ভবিষ্যতে ইয়েমেনের হোদেইদা বন্দরকেও হামলার লক্ষ্যবস্তু করা হবে।

সৌদি জোটের এই বিবৃতির কয়েক ঘণ্টার মধ্যে জেদ্দাসহ অন্যান্য সৌদি বন্দরে হামলার হুমকি দেন ব্রিগেডিয়ার জেনারেল সারী।

উল্লেখ্য,লোহিত সাগরের উপকূলে অবস্থিত হোদেইদা ইয়েমেনের প্রধান বন্দর, এই বন্দরের মাধ্যমেই খাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য হুথি-নিয়ন্ত্রিত উত্তর ইয়েমেনে প্রবেশ করে। দীর্ঘকাল ধরে এই বন্দরটি মানবিক সহায়তা ও বাণিজ্যিক পণ্য আমদানির একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

আমদানিকৃত খাদ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ইয়েমেনের লাখ লাখ মানুষের জন্য হোদেইদা বন্দর রীতিমতো একটি লাইফলাইন হিসেবে কাজ করছে বহু বছর ধরে।

২০১৬ সালে থেকে সৌদি জোটের সঙ্গে সংঘাত চলছে হুথি বাহিনীর। ২০২২ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে দু’পক্ষ একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছিল। তবে গত সেপ্টেম্বরে উভয়পক্ষই চুক্তির শর্ত ভেঙে নিয়মিত একে অপরকে লক্ষ্য করে হামলা পরিচালনা করছে।

সূত্র : রয়টার্স

কিউএনবি/অনিমা/২৫ নভেম্বর ২০২৬,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit