বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

২টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল মক্কার ক্লক টাওয়ার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের মক্কার বিখ্যাত ক্লক টাওয়ার নতুন করে দুইটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেয়েছে। ভবনের মধ্যে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত জাদুঘর এবং বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। 

অন্যদিকে, টাওয়ারটির উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকটি ৫৬০ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত। এটিকেও বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ ডেক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই দুটি রেকর্ড অর্জিত হয়। তবে সৌদি কর্তৃপক্ষ গত ১৭ নভেম্বর এ স্বীকৃতির ঘোষণা দেয়।

দুটি স্থাপনাই মক্কা ক্লক টাওয়ার কমপ্লেক্সের অংশ। এটি ইসলামের পবিত্রতম স্থান মসজিদুল হারামের পাশে অবস্থিত এবং সেখান থেকে পবিত্র মসজিদটির দৃশ্য দেখা যায়। রয়্যাল কমিশন জানিয়েছে, এই অর্জন মক্কার স্থাপত্য ও সাংস্কৃতিক নিদর্শনগুলোর উন্নয়নে তাদের প্রচেষ্টার অংশ।

পাশাপাশি নগরীর বাসিন্দা ও দর্শনার্থীদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানো এবং মক্কায় আসা লাখ লাখ হজ ও ওমরাহযাত্রীর অভিজ্ঞতা উন্নত করাও তাদের লক্ষ্য। এ ছাড়া মক্কার ঐতিহাসিক, বৈজ্ঞানিক ও স্থাপত্য ঐতিহ্য বিশ্বের সামনে তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক ধর্মীয় ও সাংস্কৃতিক গন্তব্য হিসেবে নগরীটির অবস্থান আরও শক্তিশালী করতে চায় কমিশন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৬,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit