বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

রাতের তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি, কেমন থাকবে দিনের আবহাওয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

ডেস্ক নিউজ : সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রাও সামান্য কমার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রাজধানী ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৫ শতাংশ। এ সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে আর সূর্যোদয় হবে ভোর ৬টা ২০ মিনিটে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৬,/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit