আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের সবচেয়ে উঁচু ভবনে হামলার শিকার হওয়ার পর প্রতিবেশি দুটি দেশকে ফোন করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাহরাইন ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।
এরআগে, মঙ্গলবার (২৪ নভেম্বর) আবারও হামলার মুখে পড়ে সৌদি। এতে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। বিশেষ করে সৌদির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক স্থাপনাগুলোতে ধারাবাহিক হামলার ঘটনায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৬,/বিকাল ৩:৩৪