শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হেনেছে হ্যারিকেন ইসাইয়াস। ক্যাটাগরি-২ হ্যারিকেনটি বাংলাদেশ সময় শনিবার রাত সাড় ৭টার দিকে আঘাত হানে। এটির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল প্রায় ১৭০ কিলোমিটার ঘণ্টা। হ্যারিকেনটির প্রভাবে যুক্তরাষ্ট্রের পূর্ব উপসাগরীয় অঞ্চলগুলোতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে।

হ্যারিকেনটি এক সময় ক্যাটাগরি-৩ এ রূপ নিয়েছিল। তবে স্থলে আঘাত হানার সময় শক্তি কমে ক্যাটাগরি-২-এ রূপ নেয়। এটির কারণে ফ্লোরিডা ও আলাবামার সাড়ে ৮ লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যেহেতু সেখানে এখন রাত চলছে তাই সকাল না হওয়া পর্যন্ত ঝড়ের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যাবে না।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ফ্লোরিডা ও আলাবামার পাশাপাশি জর্জিয়াতেও হ্যারিকেনটি তাণ্ডব চালিয়েছে। এ তিনটি অঙ্গরাজ্যেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ইসাইয়াস চলতি বছর আটলান্টিক অঞ্চলে সৃষ্ট প্রথম হ্যারিকেন ছিল।
এটি ফ্লোরিডার ডেস্টিন দিয়ে স্থলে প্রবেশ করে। বর্তমানে উত্তর দিকে সরে গিয়ে টেনাসি উপত্যকা দিয়ে শনি ও রোববার আলাবামা অতিক্রম করবে। এর প্রভাবে সেসব অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হবে। এছাড়া দক্ষিণ অ্যাপালিচিয়ান্সে ভূমিধসের ঘটনাও ঘটতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সার্ভিস।
সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৬,/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit