রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৭২ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা নানা পাটেকরকে ঘিরে পুরোনো যৌন হয়রানির অভিযোগ নিয়ে আবারও মুখ খুলেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। নানা পাটেকরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানানো হচ্ছে বলে দাবি করেছেন তনুশ্রী।

তবে অভিনেত্রীর স্পষ্ট বক্তব্য, কারও মৃত্যু হলেই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ কিংবা ভুক্তভোগীর অভিজ্ঞতা মুছে যায় না। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৮ অক্টোবর) নানা পাটেকরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শুক্রবার ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেন তনুশ্রী। সেখানে নিজের অভিজ্ঞতা এবং #MeToo আন্দোলনের পরবর্তী সময়ে তাকে মোকাবিলা করতে হয়েছে বলে দাবি করা বিভিন্ন প্রতিকূলতার কথা তুলে ধরেন তিনি।

২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির একটি গানের শুটিংয়ের সময় নানা পাটেকর তার সঙ্গে অসদাচরণ করেছিলেন বলে অভিযোগ তনুশ্রীর। ২০১৮ সালে বিষয়টি প্রকাশ্যে এনে তিনি ভারতের #MeToo আন্দোলনে গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দেন। তবে নানা পাটেকর বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। পরে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় মামলাটি বন্ধ করে দেওয়া হয়।

তনুশ্রীর দাবি, অভিযোগ প্রকাশ্যে আনার পর থেকে তার জীবন অনেকটাই বদলে গেছে। আগে নিয়মিত শরীরচর্চা করতেন এবং নির্ভয়ে বিভিন্ন দেশে ঘুরে বেড়াতেন। কিন্তু #MeToo-র পর তাকে এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, যা প্রকাশ্যে বিস্তারিত বলা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি।

ইনস্টাগ্রাম ভিডিওতে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তনুশ্রী জানান, অভিযোগ সামনে আনার পর তার সঙ্গে ঘটে যাওয়া নানা ঘটনার বিষয়ে সাধারণ মানুষের অনেকেই অবগত নন।

এ ছাড়া ২০২৪ সালে তার গাড়ির ব্রেক কেটে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন অভিনেত্রী। তার দাবি, #MeToo আন্দোলনের পর বিভিন্ন সময়ে অজ্ঞাত ব্যক্তিরা তাকে অনুসরণ করেছেন এবং নিজের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন হতে হয়েছে তাকে।

নানা পাটেকরের মৃত্যুর পর তাকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানিয়ে অনেকে যোগাযোগ করছেন বলেও দাবি করেছেন তনুশ্রী। তবে তার বক্তব্য, নানা কখনো তার কাছে ক্ষমা চাননি। তাই শুধু মৃত্যুর কারণে অতীতের অভিযোগ ভুলে যাওয়ার পক্ষে নন তিনি।

তনুশ্রীর মতে, কাউকে ক্ষমা চাইতে হলে প্রথমে নিজের ভুল স্বীকার করতে হয় এবং সেই কাজের দায় নিতে হয়। অন্যায়ের স্বীকৃতি ও অনুশোচনা ছাড়া ক্ষমা চাওয়ার বিষয়টি অর্থবহ হয় না বলেও মনে করেন তিনি।

নানা পাটেকরের মৃত্যুর খবর প্রকাশের পরপরই প্রতিক্রিয়া না জানিয়ে কিছুটা সময় অপেক্ষা করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন তনুশ্রী। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য এবং তাকে পাঠানো বিভিন্ন বার্তার কারণে নিজের অবস্থান আবারও স্পষ্ট করতে হয়েছে বলে দাবি তার।

২০১৮ সালে তনুশ্রীর অভিযোগ বলিউডে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। সেই ঘটনা ভারতে কর্মক্ষেত্রে যৌন হয়রানি এবং নারীদের অভিযোগকে গুরুত্ব দেওয়ার বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা সামনে আনে।

নানা পাটেকর অভিযোগ অস্বীকার করলেও তনুশ্রী নিজের অভিজ্ঞতার কথা বারবার প্রকাশ্যে বলেছেন। তার সাম্প্রতিক বক্তব্যের পর অভিনেতার মৃত্যুর পরও সেই পুরোনো বিতর্ক আবার আলোচনায় এসেছে।

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৬,/রাত ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit