রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

ভূমিকম্পে কাঁপল ভারত

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলায় ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টা ৭ মিনিটে এ কম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ৭ মিনিট ৩০ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল উত্তরকাশী এলাকায় ভূপৃষ্ঠের ১১ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটির স্থানাঙ্ক ছিল ৩০.৭৪৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৮.৪১৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।

শনিবার উত্তরাখণ্ডে এটি ছিল দ্বিতীয় ভূমিকম্প। এর প্রায় চার ঘণ্টা আগে রাজ্যটির বাগেশ্বর জেলায় ২ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।

এনসিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৩টা ৪০ মিনিট ৫৩ সেকেন্ডে বাগেশ্বরে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের পাঁচ কিলোমিটার গভীরে। ওই ভূমিকম্পের স্থানাঙ্ক ছিল ৩০.০০৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৯.৯৫০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।

এদিকে, গত ৬ অক্টোবর রাত ১০টা ২০ মিনিটের দিকে উত্তরাখণ্ডের চামোলি জেলায় ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এর কম্পন ভারতের রাজধানী নয়াদিল্লি ও আশপাশের এলাকাতেও অনুভূত হয়েছিল। এতে রাজধানী ও পার্শ্ববর্তী শহরগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দিল্লির সফদরজং এনক্লেভের এক ব্যবহারকারী লিখেছেন, ‘আমার পুরো সোফা নড়ে উঠতে দেখেছি, পুরো ভবনটিই কেঁপে উঠেছিল। জীবনে এর কাছাকাছি কোনো অভিজ্ঞতা কখনো হয়নি!’

সূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৬,/রাত ৯:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit