মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

স্পোর্টস ডেস্ক : চায়না ওপেনের সেমিফাইনালে দর্শকসারিতে বল মেরে প্রতিযোগিতা থেকে বহিষ্কৃত হয়েছেন রাশিয়ার টেনিস তারকা দানিল মেদভেদেভ। সোমবার নোভাক জোকোভিচের বিপক্ষে ম্যাচ চলাকালে হতাশা থেকে গ্যালারিতে বল মেরে এক দর্শককে আঘাত করেন তিনি।

ম্যাচে জোকোভিচ যখন ৭-৫, ৫-৩ গেমে এগিয়ে সার্ভ করছিলেন, তখন একটি ফরহ্যান্ড ভলিতে পয়েন্ট জেতেন সার্বিয়ান তারকা। বলটি বিজ্ঞাপনের বোর্ডে লেগে মেদভেদেভের দিকে ফিরে আসে। এরপর রাশিয়ান তারকা সেটি ব্যাকহ্যান্ডে জোরে গ্যালারির দিকে মেরে দেন। বলটি সামনের সারিতে থাকা এক দর্শকের বাঁ চোখে আঘাত করে।

আহত দর্শক চোখে হাত দিয়ে কর্মকর্তাদের সহায়তায় স্টেডিয়াম থেকে বেরিয়ে যান। এরপর চেয়ার আম্পায়ার ও টুর্নামেন্ট সুপারভাইজার কোর্টে এসে মেদভেদেভের সঙ্গে কথা বলেন। শেষ পর্যন্ত তাঁকে ম্যাচ থেকে বহিষ্কার করা হয়। মেদভেদেভও সিদ্ধান্তের বিরুদ্ধে বড় কোনো আপত্তি না করে জোকোভিচের সঙ্গে হাত মেলান।
ঘটনাটি ২০২০ সালের ইউএস ওপেনের একটি ঘটনার কথা মনে করিয়ে দিয়েছে। সেবার ভুলবশত বল মেরে লাইন জাজকে আঘাত করায় টুর্নামেন্ট থেকে বহিষ্কৃত হয়েছিলেন জোকোভিচ।

ম্যাচ শেষে জোকোভিচ বলেন, ঘটনাটি তাঁর কাছে কিছুটা ধাক্কার মতো ছিল। তিনি আশা করেন, আহত দর্শক গুরুতর চোট পাননি। একই সঙ্গে মেদভেদেভের জন্যও দুঃখ প্রকাশ করেন তিনি। জোকোভিচের মতে, মেদভেদেভ ইচ্ছাকৃতভাবে এমনটি করেননি এবং বড় ম্যাচে বহিষ্কৃত হওয়ার অনুভূতি তিনি নিজেও জানেন।
মেদভেদেভের মাঠের আচরণ নিয়ে অবশ্য এর আগেও বিতর্ক হয়েছে। চলতি বছরের মঁতে কার্লো মাস্টার্সে মাত্তেও বেরেত্তিনির কাছে ৬-০, ৬-০ গেমে হারের পর সাতবার র‍্যাকেট ভাঙার ঘটনায় অসদাচরণের জন্য তাঁকে ৬ হাজার ইউরো জরিমানা করা হয়েছিল।

বহিষ্কারের সময় ম্যাচে ২ ঘণ্টা ২৯ মিনিট পেরিয়ে গিয়েছিল। এর আগে দুই সাবেক বিশ্বনম্বর ওয়ানের লড়াইয়ে জোকোভিচ এগিয়ে ছিলেন। মেদভেদেভ ১৮টি ব্রেক পয়েন্টের মাত্র দুটিতে সফল হন।

অন্যদিকে মেদভেদেভকে হারিয়ে ফাইনালে উঠে চায়না ওপেনে নিজের অপরাজিত রেকর্ড ৩৩-০ করেছেন জোকোভিচ। মঙ্গলবারের ফাইনালে সপ্তম চায়না ওপেন শিরোপার লক্ষ্যে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনরের মুখোমুখি হবেন তিনি।

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৬,/সকাল ১০:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit