স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের চরম ব্যাটিং বিপর্যয়। টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে; ৩৩.৩ ওভারে ৯১ রানেই অলআউট বাংলাদেশ ক্রিকেট দল।
দলীয় ৬ রানে সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম। এরপর ৩৬ রানের জুটি গড়ে ফেরেন আরেক ওপেনার মাহফিজুল ইসলাম। চার রানের ব্যবধানে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলীয় ৬০, ৭৩ আর ৮৫ রানে ফেরেন সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ, উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস ও মিডলঅর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়।
কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২৬,/রাত ১০:৫০