বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
তাসকিনের ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং, সেরা রেটিং তানজিদের নতুন ফোন বা কম্পিউটারে স্টোরেজ কম দেখায় কেন? যুক্তরাষ্ট্রে ৫৩ অভিবাসীর মৃত্যু, পাচারকারীর ৩০ বছরের সাজা অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’, করপোরেট পরিচালক পদে প্রভা! পৌনে দুই বছরে কেন ৩ লাখের বেশি ভিসা বাতিল করলেন ট্রাম্প? ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পেলেন জাকের-শামীম দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ভাইরাল ভিডিওকে ‘অসত্য’ ও ‘বিভ্রান্তিকর’ দাবি সৌদির সামাজিকমাধ্যমে কেন দূরত্ব রাখেন পাকিস্তানের অভিনেত্রী মেহবিশ হায়াত? আচমকা হাউমাউ করে কেঁদে উঠলেন সারা আলি খান, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

নতুন ফোন বা কম্পিউটারে স্টোরেজ কম দেখায় কেন?

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : নতুন হার্ডড্রাইভ, এসএসডি কিংবা স্মার্টফোন কেনার পর অনেকেই দেখেন, বিজ্ঞাপনে উল্লেখ করা স্টোরেজের তুলনায় ব্যবহারযোগ্য জায়গা কম। যেমন, ৫১২ গিগাবাইটের একটি ড্রাইভ উইন্ডোজ কম্পিউটারে প্রায় ৪৭৭ গিগাবাইট জায়গা দেখাতে পারে। এতে অনেকের মনে প্রশ্ন জাগে, বাকি স্টোরেজ কোথায় গেল, নাকি কেনার সময় প্রতারণার শিকার হয়েছেন? তবে বেশির ভাগ ক্ষেত্রে এর পেছনে রয়েছে স্টোরেজ গণনার পদ্ধতিগত পার্থক্য এবং অপারেটিং সিস্টেমসহ বিভিন্ন সিস্টেম ফাইলের জায়গা দখল।

এ পদ্ধতিতে ১ গিবিবাইটের সমান ১ হাজার ৭৩ কোটি নয়, বরং ১০৭ কোটি ৩৭ লাখ ৪১ হাজার ৮২৪ বাইট। ফলে নির্মাতার হিসাবে ১ টেরাবাইটের একটি ড্রাইভ উইন্ডোজে প্রায় ৯৩১ গিবিবাইটের সমপরিমাণ জায়গা দেখাতে পারে। অর্থাৎ, স্টোরেজ হারিয়ে যায়নি; মূলত হিসাবের এককের পার্থক্যের কারণে সংখ্যাটি কম দেখা যায়। অন্যদিকে, ম্যাকওএস সাধারণত দশমিক পদ্ধতিতে ধারণক্ষমতা প্রদর্শন করায় সেখানে একই ড্রাইভের জায়গা প্রায় ১ টেরাবাইট হিসেবেই দেখা যেতে পারে।

এ ছাড়া ডিভাইসে আগে থেকেই ইনস্টল করা অপারেটিং সিস্টেম এবং অন্যান্য প্রয়োজনীয় ফাইলও স্টোরেজের একটি অংশ ব্যবহার করে। নতুন স্মার্টফোন, ট্যাবলেট বা কম্পিউটার চালু ও পরিচালনার জন্য এসব ফাইল অপরিহার্য। ফলে ডিভাইসের মোট ধারণক্ষমতার পুরোটা ব্যক্তিগত ছবি, ভিডিও, অ্যাপ বা অন্যান্য ফাইল সংরক্ষণের জন্য পাওয়া যায় না।

উদাহরণ হিসেবে, ১২৮ গিগাবাইট স্টোরেজের আইফোন ১৬ প্রোতে অপারেটিং সিস্টেম ও সংশ্লিষ্ট ফাইল উল্লেখযোগ্য পরিমাণ জায়গা নিতে পারে। একইভাবে, কিছু গেমিং ল্যাপটপে উইন্ডোজ ১১ এবং সংশ্লিষ্ট সিস্টেম ফাইলের জন্যও অনেকটা স্টোরেজ প্রয়োজন হয়। তবে প্রকৃত ব্যবহৃত জায়গার পরিমাণ ডিভাইসের মডেল, সফটওয়্যার সংস্করণ ও ইনস্টল করা অ্যাপের ওপর নির্ভর করে।    

অপারেটিং সিস্টেমের পাশাপাশি অস্থায়ী ফাইল, ক্যাশ মেমোরি, আপডেট ফাইল এবং অন্যান্য সিস্টেম-সংক্রান্ত তথ্যও স্টোরেজ ব্যবহার করে। ডিভাইসের জায়গা প্রায় পূর্ণ হয়ে গেলে সফটওয়্যার আপডেট, নতুন অ্যাপ ইনস্টল এবং বিভিন্ন কাজ পরিচালনায় সমস্যা হতে পারে। কিছু ক্ষেত্রে ডিভাইসের কার্যক্ষমতাও কমে যেতে পারে।

তাই নতুন হার্ডড্রাইভ, এসএসডি বা স্মার্টফোন কেনার সময় শুধু বিজ্ঞাপনে উল্লেখ করা স্টোরেজের পরিমাণ দেখলেই হবে না। হিসাবের এককের পার্থক্য এবং অপারেটিং সিস্টেম ও অন্যান্য ফাইলের জন্য প্রয়োজনীয় জায়গা বিবেচনায় রেখে ব্যবহারযোগ্য ধারণক্ষমতা সম্পর্কে ধারণা নেওয়া জরুরি। এতে স্টোরেজ কম দেখানোর কারণ বোঝা সহজ হবে এবং নিজের প্রয়োজন অনুযায়ী ডিভাইস নির্বাচন করা যাবে।

 

 

কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৬,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit