বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম
নতুন ফোন বা কম্পিউটারে স্টোরেজ কম দেখায় কেন? যুক্তরাষ্ট্রে ৫৩ অভিবাসীর মৃত্যু, পাচারকারীর ৩০ বছরের সাজা অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’, করপোরেট পরিচালক পদে প্রভা! পৌনে দুই বছরে কেন ৩ লাখের বেশি ভিসা বাতিল করলেন ট্রাম্প? ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পেলেন জাকের-শামীম দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ভাইরাল ভিডিওকে ‘অসত্য’ ও ‘বিভ্রান্তিকর’ দাবি সৌদির সামাজিকমাধ্যমে কেন দূরত্ব রাখেন পাকিস্তানের অভিনেত্রী মেহবিশ হায়াত? আচমকা হাউমাউ করে কেঁদে উঠলেন সারা আলি খান, ভিডিও ভাইরাল হতেই শোরগোল বাঁচা-মরার ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

বাঁচা-মরার ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরে এখন কঠিন পরিস্থিতিতে পড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে টিকে থাকতে আজ আফগানিস্তানের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই। তবে ফাইনালে জায়গা করে নিতে জয় পাওয়ার পাশাপাশি অন্যান্য ম্যাচের ফলাফলের সমীকরণও নিজেদের পক্ষে আনতে হবে বাংলাদেশকে।

ব্যাটিং অর্ডারে তিন নম্বরে নাজমুল হোসেন শান্ত এবং চার নম্বরে সাইফ হাসানের খেলা অনেকটাই নিশ্চিত। অধিনায়ক তাওহিদ হৃদয় নামবেন পাঁচ নম্বরে। লোয়ার মিডল অর্ডার শক্তিশালী করতে একাদশে ফিরতে পারেন মেহেদী হাসান মিরাজ। এরপর ব্যাটিংয়ের দায়িত্ব সামলানোর জন্য থাকবেন মোসাদ্দেক হোসেন।

বোলিং বিভাগেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। রিশাদ হোসেনকে বিশ্রাম দেওয়া হলে একাদশে সুযোগ পেতে পারেন আলিস আল ইসলাম। সে ক্ষেত্রে তার আন্তর্জাতিক অভিষেকও হয়ে যেতে পারে এই গুরুত্বপূর্ণ ম্যাচে।পেস আক্রমণে তিনজন পেসার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। সম্ভাব্য এই ইউনিটে থাকছেন হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আফগানিস্তানের বিপক্ষে জয়ই এখন বাংলাদেশের প্রধান লক্ষ্য। তাই একাদশ সাজানোর ক্ষেত্রে টিম ম্যানেজমেন্টের প্রতিটি সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, তাওহীদ হৃদয় (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, আলিস আল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।

 

 

কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৬,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit