বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম
নতুন ফোন বা কম্পিউটারে স্টোরেজ কম দেখায় কেন? যুক্তরাষ্ট্রে ৫৩ অভিবাসীর মৃত্যু, পাচারকারীর ৩০ বছরের সাজা অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’, করপোরেট পরিচালক পদে প্রভা! পৌনে দুই বছরে কেন ৩ লাখের বেশি ভিসা বাতিল করলেন ট্রাম্প? ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পেলেন জাকের-শামীম দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ভাইরাল ভিডিওকে ‘অসত্য’ ও ‘বিভ্রান্তিকর’ দাবি সৌদির সামাজিকমাধ্যমে কেন দূরত্ব রাখেন পাকিস্তানের অভিনেত্রী মেহবিশ হায়াত? আচমকা হাউমাউ করে কেঁদে উঠলেন সারা আলি খান, ভিডিও ভাইরাল হতেই শোরগোল বাঁচা-মরার ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

সামাজিকমাধ্যমে কেন দূরত্ব রাখেন পাকিস্তানের অভিনেত্রী মেহবিশ হায়াত?

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

বিনোদন ডেস্ক : সামাজিক মাধ্যমে তারকাদের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত দেখতে অভ্যস্ত ভক্তরা। কেউ প্রতিদিনই ছবি বা ভিডিও পোস্ট করেন, আবার কেউ বেছে বেছে নিজের জীবনের কিছু অংশ তুলে ধরেন। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মেহবিশ হায়াত দ্বিতীয় দলেই। নিয়মিত পোস্ট না করার পেছনে তার রয়েছে নির্দিষ্ট কিছু কারণ। ভক্তদের আগ্রহ ধরে রাখা, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং নিজের জন্য সময় বের করতেই সামাজিক মাধ্যমে সীমিত উপস্থিতি তার।

তবে শুধু ভক্তদের আগ্রহ ধরে রাখাই তার কম পোস্ট করার কারণ নয়। নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেও পছন্দ করেন এই অভিনেত্রী। তার মতে, সামাজিক মাধ্যমে সক্রিয় থাকার অর্থ জীবনের প্রতিটি ঘটনা সবার সঙ্গে ভাগ করে নেওয়া নয়। এ প্রসঙ্গে মেহবিশ বলেন, ‘এর পেছনে এটাও একটা কারণ যে, আমি নিজের সবকিছু অতিরিক্তভাবে প্রকাশ করতে পছন্দ করি না।’

কাজের ব্যস্ততার মধ্যেও নিজের জন্য আলাদা সময় রাখাকে গুরুত্ব দেন মেহবিশ। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ভক্তদের জন্যও তাকে অনেকটা সময় দিতে হয়। দিনের বাকি সময়টুকুও যদি সামাজিক মাধ্যমে ব্যয় করেন, তাহলে নিজের জন্য আর কী থাকবে, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

অভিনেত্রীর ভাষায়, ‘আমি নিজের সময় খুব ভালোবাসি। কাজ আর ভক্তদের পেছনে আমি অনেক সময় দিই। বাকি সময়টাও যদি সামাজিক মাধ্যমকে দিয়ে দিই, তাহলে আমার জন্য কী থাকবে?’মেহবিশের বক্তব্যে স্পষ্ট, ভক্তদের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে চান তিনি, তবে তার জন্য ব্যক্তিগত জীবনের প্রতিটি মুহূর্ত প্রকাশ্যে আনার প্রয়োজন দেখেন না। বরং কখন কী শেয়ার করবেন, সেই সিদ্ধান্ত নিজের হাতেই রাখতে চান।

সামাজিক মাধ্যমে তারকাদের ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে নেওয়ার প্রবণতা যখন বাড়ছে, তখন মেহবিশের এই অবস্থান ভিন্ন এক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। অনলাইনে দৃশ্যমান থাকাই যে ভক্তদের সঙ্গে সম্পর্ক ধরে রাখার একমাত্র উপায় নয়, সেটিই যেন বোঝাতে চেয়েছেন তিনি। পাকিস্তানের বিনোদনজগতের পরিচিত মুখ মেহবিশ হায়াত ‘পাঞ্জাব নেহি জাউঙ্গি’, ‘লোড ওয়েডিং’, ‘লন্ডন নেহি জাউঙ্গা’ ও ‘জওয়ানি ফির নেহি আনি’র মতো চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৬,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit