শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার গতি পাচ্ছে চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল সিদ্ধান্ত গ্রহণে এআইকে আরও সক্ষম করতে ওপেনএআইয়ের নতুন প্রযুক্তি দরপতনে চীনের শেয়ারবাজার, কেন ম্লান হচ্ছে ‘ড্রাগনের’ শক্তি? জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, গুগলের সাবেক বিজ্ঞানীর সতর্কবার্তা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৯৯

মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মস্কোর চুক্তির পর রাশিয়ার ডিজেলবাহী একটি ট্যাংকার নিউইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছে। শুক্রবার মাল্টার পতাকাবাহী ট্যাংকারটিকে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির কাছাকাছি এলাকায় শনাক্ত করা হয়।

সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, ‘আজিওই ফানেনদেস’ নামের ওই ট্যাংকারটিতে প্রায় তিন লাখ ব্যারেল রুশ ডিজেল রয়েছে। জাহাজের স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থার (এআইএস) সিগন্যাল থেকে জানা যায়, এটি নিউইয়র্কের দিকে যাচ্ছে। কেপলার জানিয়েছে, রাশিয়ার প্রিমোরস্ক তেল টার্মিনাল থেকে ডিজেল তুলে গত ২২ ও ২৩ অক্টোবরের মধ্যবর্তী রাতে ট্যাংকারটি যাত্রা শুরু করে। আগামী ৭ নভেম্বরের দিকে এটি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত বুধবার রাশিয়ার জ্বালানিবিষয়ক উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক রুশ সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের উদ্দেশে তাদের ডিজেলের প্রথম চালানটি রওনা দেবে।

চলতি অক্টোবরের শুরুতে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে দেশটির সঙ্গে একটি চুক্তির ঘোষণা দেন। ওই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের বাজারে রুশ ডিজেল সরবরাহের কথা বলা হয়।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের আগে মার্কিন ভোক্তাদের জন্য জ্বালানির দাম কমানোর উদ্দেশ্যে ট্রাম্প প্রশাসন রুশ ডিজেল কেনার পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে।

তবে রাশিয়ার সঙ্গে এই চুক্তির কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন ও তাদের মিত্রদের পাশাপাশি ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও এই পদক্ষেপের সমালোচনা করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৩ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit