শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম
দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার গতি পাচ্ছে চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল সিদ্ধান্ত গ্রহণে এআইকে আরও সক্ষম করতে ওপেনএআইয়ের নতুন প্রযুক্তি দরপতনে চীনের শেয়ারবাজার, কেন ম্লান হচ্ছে ‘ড্রাগনের’ শক্তি? জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, গুগলের সাবেক বিজ্ঞানীর সতর্কবার্তা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৯৯

জর্ডানে গির্জায় গুলিবর্ষণে সাতজনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : দক্ষিণ জর্ডানের একটি গির্জায় বন্দুকধারীদের গুলিবর্ষণের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির রাজধানী আম্মান থেকে ৯০ মাইল দক্ষিণে কারাক প্রদেশে একটি গির্জায় এ ঘটনা ঘটে।

জর্ডান সরকারের মুখপাত্র মোহাম্মদ আল-মুমানি এক্সে দেওয়া পোস্টে নিরাপত্তা বাহিনী কারাক প্রদেশে ঘটা গুলিবর্ষণের ঘটনাটি খতিয়ে দেখছে বল জানিয়েছেন। একজন প্রত্যক্ষদর্শী রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ‘আল-মামলাকা’-কে জানিয়েছেন, হামলাকারীদের একজনের কাছে একটি একে-৪৭ কালাশনিকভ রাইফেল ছিল এবং সেখানে বেশ কয়েক মিনিট ধরে গুলিবর্ষণ চলে।

একটি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, একটি গাড়ি থেকে দুজন বন্দুকধারী নেমে গির্জা থেকে বের হওয়া অন্ত্যেষ্টিক্রিয়ার শোভাযাত্রার ওপর গুলি চালায়। জর্ডানের সরকারি যোগাযোগ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ হুসেইন আল মোমানি নিশ্চিত করেছেন, নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দেওয়ার কাজ করছে।

তিনি আরও জানান, বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করার পর এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে।

সূত্র: সিএনএন, রয়টার্স।

কিউএনবি/অনিমা/২৩ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit