শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল, আসামি চারজন আফগানিস্তান-জিম্বাবুয়ে ফাইনালসহ টিভিতে যত খেলার সূচি সার্বিয়ায় সরকারবিরোধী বিশাল জনসমাবেশ, রাস্তায় দেড় লাখ মানুষ লাগামহীন বিশ্ববাজার, তেলের দাম ১১৩ ডলার ছাড়াল মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১ ৪৪৯ রানে তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, ওয়ানডে ইতিহাসে নতুন মহাকাব্য তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: কাঁপল চীন ও ভারত রাজধানীতে ডিএমপির অভিযানে এক দিনে গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ ভারতে যাওয়ার সময় আ.লীগের সাবেক চেয়ারম্যান আটক প্রধানমন্ত্রী ফুটপাত পরিদর্শনকালে ছাত্রলীগ নেতা কাছে যাওয়ার চেষ্টা অতঃপর…

লাগামহীন বিশ্ববাজার, তেলের দাম ১১৩ ডলার ছাড়াল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনা এবং সরবরাহ সংকটের শঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাতের মধ্যে সৌদি আরবে সাম্প্রতিক হামলা এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য নতুন সামরিক অভিযানের খবরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম টানা তৃতীয় সপ্তাহের মতো বৃদ্ধির ধারায় রয়েছে।

শুক্রবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বিশ্বমান ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম ০.৩৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ১১৩ দশমিক ৭০ ডলারে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’ (ডাব্লিউটিআই) ক্রুডের দাম ০.৩৩ শতাংশ বেড়ে অবস্থান করছে ব্যারেল প্রতি ৯৯ দশমিক ৮০ ডলারে। সাম্প্রতিক উত্থানের ফলে চলতি সপ্তাহে ব্রেন্ট ক্রুডের বৈশ্বিক বেঞ্চমার্কে জ্বালানি তেলের সামগ্রিক দাম প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের উপকূলে অবস্থিত সৌদির গুরুত্বপূর্ণ ইয়ানবু বন্দরে হামলা চালানোর পাশাপাশি দেশটির একটি তেলক্ষেত্র ও বিমানবন্দরে আঘাত হানে। সৌদি আরবের ভেতরে চালানো এসব হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ নিয়ে বিশ্বজুড়ে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে।

পাশাপাশি, চলতি বছরের ফেব্রুয়ারির শেষভাগে শুরু হওয়া আঞ্চলিক যুদ্ধের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা করছে বলে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর বিশ্ববাজারে তেলের দাম বাড়তে থাকে। বছরের শুরু থেকে চলমান ইউএস-ইরান যুদ্ধ এখন নবম মাসে পদার্পণ করতে যাচ্ছে। আর এই সংঘাতের প্রভাবে চলতি বছরে এখন পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম শতকরা ৮৫ ভাগের বেশি বৃদ্ধি পেয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের চলতি সপ্তাহের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী মাসের শুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানের বিরুদ্ধে নতুন করে যৌথ হামলা চালাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করেছে।

সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/২৩ অক্টোবর ২০২৬,/সকাল ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit