শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম

মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর মোহাম্মদপুরে অস্ত্রের মুখে এক যুবকের কাছ থেকে দুটি দামি আইফোন ছিনতাইয়ের ঘটনায় মানিক মিয়া (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে সলিমুল্লাহ রোডের একটি আবাসিক ভবনের সামনে এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার সিসিটিভি ফুটেজ দ্রুত ছড়িয়ে পড়লে পুলিশ তদন্তে নেমে মূল অভিযুক্তদের একজনকে আইনের আওতায় আনে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী যুবকের নাম মাসফিকুর রহমান, যিনি বর্তমানে অস্ট্রিয়ায় পড়াশোনা করছেন। ঘটনার দিন বিকেল পৌনে ৪টার দিকে সলিমুল্লাহ রোড দিয়ে যাওয়ার সময় একটি অটোরিকশায় করে আসা ২০ থেকে ২৫ বছর বয়সী চারজন সশস্ত্র যুবক তার পথরোধ করে। ছিনতাইকারীরা ধারালো চাপাতি বের করে ভয় দেখিয়ে মাসফিকুরের হাত থেকে দুটি আইফোন কেড়ে নেয়।

এ সময় আশপাশের পথচারীরা তাকে বাঁচাতে এগিয়ে আসতে চাইলে অপরাধীরা চাপাতি উঁচিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং দ্রুত অটোরিকশায় চড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোহাম্মদপুর থানা-পুলিশের একাধিক দল ছিনতাইকারীদের শনাক্তে জোরদার অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় মানিক মিয়াকে গ্রেপ্তার করা হয়, যার বিরুদ্ধে এর আগেও তিনটি ছিনতাইয়ের মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতের দেওয়া তথ্য অনুযায়ী খোয়া যাওয়া আইফোন দুটির অবস্থান মিরপুরের কাফরুল এলাকায় শনাক্ত করা হয়েছে। মোবাইল দুটি উদ্ধার এবং চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে কাফরুল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ।

কিউএনবি/অনিমা/২২ অক্টোবর ২০২৬,/রাত ১১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit