বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে নাশকতাকারীদের ভিডিও দেখে খুঁজে খুঁজে বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ইশকোমান: প্রকৃতির স্বর্গ, নাকি পরীদের রহস্যময় জগৎ? যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান! যুদ্ধ নয় শান্তিও নয়, ইরান সংকট কি তবে দীর্ঘস্থায়ী অচলাবস্থায় রূপ নিচ্ছে? যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, টার্গেট ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি চীনে কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা জানালেন ট্রাম্প এশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প হঠাৎ তলানিতে স্বর্ণের দাম, আরও পতনের শঙ্কা

ভারতে যাওয়ার সময় আ.লীগের সাবেক চেয়ারম্যান আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৭৯ Time View

ডেস্ক নিউজ : ভারতে যাওয়ার সময় সিলেটের জৈন্তাপুর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল আহমদকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।

পুলিশ জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে আসেন কামাল আহমদ। এ সময় ইমিগ্রেশন পুলিশ তার পরিচয় শনাক্ত করে তাকে আটক করে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তামাবিল পুলিশ ফাঁড়ি, ইমিগ্রেশন পুলিশ ও জৈন্তাপুর থানা পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করেন। দেশিপোশাক বাছুন

পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, কামাল আহমদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সেসব মামলা যাচাই-বাছাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, এর আগেও ভারতে পালিয়ে যাওয়ার সময় জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর এলাকায় জনতার হাতে অবরুদ্ধ হয়েছিলেন কামাল আহমদ। সে সময়ও পুলিশ তাকে আটক করে। পরে তিনি জামিনে কারামুক্ত হন।

কিউএনবি/অনিমা/২২ অক্টোবর ২০২৬,/রাত ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit