বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড পূজার বিরতি শেষে সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ ডাক ছোট যমুনার বুকে বর্ণিল নৌবহর, প্রতিমা বিসর্জনে শেষ হলো নওগাঁর দুর্গোৎসব

রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা

আলমগীর মানিক,রাঙামাটি প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। অনিবার্য কারণ দেখিয়ে বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের প্রবেশ ও ভ্রমণ কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে পর্যটন এলাকা ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাঙামাটির জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিসিয়াল মুন্সিখানা শাখা থেকে জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ২১ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে। বর্তমানে পর্যটন এলাকায় অবস্থানরত সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে সাজেক ত্যাগ করে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে।

জেলা প্রশাসনের এই সিদ্ধান্তের আগে বুধবার বিকেলে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে সাজেকে যাতায়াতের সড়কে আবারও অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণার কথা জানানো হয়। তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে এ কর্মসূচি কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার সংবাদমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা কর্মসূচির কথা জানান। একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের বুধবারের মধ্যেই পর্যটন এলাকা ত্যাগ করার অনুরোধ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে এবং বাঘাইহাট ও মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে গত ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। পূজার আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় বৃহস্পতিবার থেকে পূর্বঘোষিত কর্মসূচি পুনরায় শুরু করা হবে। আয়োজকদের বিবৃতি অনুযায়ী, সাধারণ যাত্রী ও পর্যটকবাহী যানবাহন চলাচল বন্ধ রাখার পরিকল্পনা রয়েছে। তবে জরুরি পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, শববাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন এবং সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে।

এ কর্মসূচির কারণ হিসেবে এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের ভাষ্য অনুযায়ী, সশস্ত্র সন্ত্রাসীদের উৎপাত বন্ধের দাবি তুলে ধরা হয়েছে। জেলা প্রশাসনের বন্ধ ঘোষণার পাশাপাশি সড়ক অবরোধের কর্মসূচিতে সাজেকের পর্যটন কার্যক্রম ও যাতায়াত নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে বৃহস্পতিবার সাজেকগামী পর্যটকবাহী যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে পর্যটকদের জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার পাশাপাশি সাজেক ভ্রমণের পরিকল্পনা থাকলে যাত্রার আগে প্রশাসন ও পরিবহনসংশ্লিষ্ট সূত্র থেকে সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit