বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড পূজার বিরতি শেষে সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ ডাক ছোট যমুনার বুকে বর্ণিল নৌবহর, প্রতিমা বিসর্জনে শেষ হলো নওগাঁর দুর্গোৎসব

নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View
সজিব হোসেন  নওগাঁ  প্রতিনিধি: নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা। আজ বুধবার সকালে পূজা মন্ডপে মন্ডপে এই সিদুর খেলার আয়োজন করা হয়েছে। দেবীকে এ বছরের মত বিদায় দিতে চন্দন, ধুপ আর সিঁদুর দেবীর পায়ে নিবেদন করলেন ভক্তরা।
ঢাক আর উলু ধ্বনিতে মুখরিত নওগাঁর বিভিন্ন দূর্গা মন্ডপগুলো। পুরোহিতের মন্ত্রপাঠ আর থেমে থেমে উলু ধ্বনি মন্ডপগুলোতে সৃষ্টি হয়েছিল আবেগঘন পরিবেশ। আজ বুধবার সকাল থেকে দুপুর পযর্ন্ত মন্ডপে মন্ডপে আনুষ্ঠানিক পূজা অর্চনা শেষে সিঁদুর খেলার মধ্যে দিয়ে ভক্তরা মা দূর্গাকে স্ব স্ব মন্দির থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় দেন। 

তবে আজ বৈকালে শহরের ছোট যমুনা নদীতে নৌকায় ওঠানো হবে দেবীকে। নৌকায় বাইচ বা ভ্রমন শেষে সন্ধ্যায় মায়া কাটিয়ে প্রতিমাকে বিসর্জন দেয়া হবে নদীতে। এবার দূর্গা দেবী এসছিলেন ঘোড়ায় চেপে আর গমন করবেন নৌকায়। এবার নওগাঁ জেলায় ৮৩৬টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। 

কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit